ফেমিকন অথবা যে সব সাধারন পিল আছে সেটাতে কি ১০০% নিরাপদ?
1 Answers
আপনি ফেমিকন অথবা সাধারণ পিলের কথা বলছেন। আসলে সব পিলেই কার্যকারি কিন্তু ১০০% নয়। কেনো এখানে মেয়াদ উত্তীর্ণ পিল হলে সে পিল কার্যকারি নাও করতে পারে । এছাড়াও সঠিক নিয়মে পিল সেবন না করলেও পিল নাও কাজ করতে পারে। তবে এখানে সাধারণ পিল বলতে ফেমিকন, ফেমিপিল, মিনিকন, মারভেলন, নরেট, ইত্যাদি পিল গুলো স্বল্পমাত্রার জন্মবিরতিকরণ পিল যা নিয়মিত ভাবে জন্মনিয়ন্ত্রণের জন্য পাতার ২১ টি পিল ২১ দিন খেতে হয় আর এই ২১ দিনেই হলো নিরাপদ সময় যা কোন রকম প্রটেকশন ছাড়াই সহবাস করা যাবে। আর আপনি অসাধারণ পিল বলতে ইমার্জেন্সি পিল গুলোকে বলতে পারেন যেগুলো অনিরাপদ সময়ে প্রটেকশন ছাড়া সহবাস করলে নির্দিষ্ট সময়ের মধ্যেই ইমার্জেন্সি পিল সেবন করলে প্রেগন্যান্সি রোধ করা সম্ভব। ৭২ ঘন্টার মেয়াদি ইমার্জেন্সি পিল গুলো, হলো ইমকন-১, নোরিক্স, নরপিল, আইপিল, ইত্যাদি এগুলো সহবাস করার ঠিক সময় হতে ৭২ ঘন্টার মধ্যে একটি পিল সেবন করলে প্রেগন্যান্সি রোধ করা সম্ভব হয়। তবে এই ইমার্জেন্সি পিল গুলোতে পার্শ্বপ্রতিক্রিয়া বিদ্যমান যা শরীরের জন্য ক্ষতিকর। তাই সব ভালো হবে জন্মনিয়ন্ত্রণের জন্য সহবাসে কনডম বা স্বল্পমেয়াদী জন্মবিরতিকরণ পিল গুলো সেবন করান সঠিক নিয়মে। ধন্যবাদ
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy