2 Answers
হলিউড এবং বলিউড এর মধ্যে পার্থক্য মূলত ভাষা ও দেশের মধ্যে।
-
হলিউডে ইংরেজী মুভি বানানো হয়। অন্যদিকে বলিউডে হিন্দি মুভি বানানো হয়।
- অামেরিকার লস এঞ্জেলস শহরে হলিউড অবস্থিত।অন্যদিকে ভারতের মুম্বাই শহরে বলিউড অবস্থিত।
বলিউড এবং হলিউড দুটোই পৃথিবীর স্বনামধন্য ফিল্ম ইন্ডাস্ট্রি, কিন্তু পরস্পর হতে সম্পূর্ণ আলাদা। হলিউড বিশ্বের সর্ববৃহৎ ফিল্ম ইন্ডাস্ট্রি। মূলত এর প্রাণকেন্দ্র হলিউড শহরে হওয়ায় এটির নাম দেওয়া হয় হলিউড। এখানে বিশ্বের সর্বশ্রেষ্ঠ স্টুডিও রয়েছে এবং বিশ্বমানের সকল অভিনেতা, নির্মাতারা এখানেই বাস করেন। হলিউডে নির্মিত চলচ্চিত্র সমগ্র বিশ্বে একচ্ছত্র আধিপত্য করে। এখানে প্রধানত ইংরেজি ভাষার মুভি থাকলেও এর পাশাপাশি ইউরোপিয়ান এবং অ্যামেরিকান বেশ কিছু ভাষার মুভিও দেখা যায়। বলিউড ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি এবং বিশ্বের অন্যতম বৃহৎ ইন্ডাস্ট্রি। হলিউড হতে অনুপ্রাণিত হয়ে মুম্বাইয়ের পূর্বনাম বম্বে থেকে বলিউড এসেছে যেহেতু বম্বে ভারতীয় ফিল্মের প্রাণকেন্দ্র। এখানেও বিশ্বমানের স্টুডিও এবং বিগ বাজেটের বহু মুভি রয়েছে। বলিউডের বহু মুভিই বিশ্বে রাজত্ব করে। হলিউডের সাথে একমাত্র বলিউডই টেক্কা দিয়ে চলার সাহস করেছে। এখানে মূলত হিন্দি এবং অন্যান্য ভারতীয় কিছু ভাষাগুলোর মুভি দেখা যায়। পার্থক্যটা আশা করি বুঝতে পেরেছেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy