ঔষধ খাওয়ার পূর্বে কোন দোয়া পড়তে হয়?
আসসালামুয়ালাইকুম,
ঔষধ খাওয়ার পূর্বে নাকি বিসমিল্লাহ বলা যাবে না? কিন্তু সব কাজের আগেই তো বিসমিল্লাহ বলতে হয়। সঠিক তথ্য দিয়ে সাহায্য করুন।
3072 views
2 Answers
ঔষধ খাওয়ার পূর্বেও ‘বিসমিল্লাহ’ বলা যাবে। এছাড়া সকল প্রকার দুনিয়াবী বৈধ কাজের শুরুতে ‘বিসমিল্লাহ’ বলতে হয়। মনে রাখবেনঃ ‘বিসমিল্লাহ’ বলার অর্থ হলোঃ উক্ত কাজে আল্লাহর সাহায্য ও বরকত কামনা করা। মু’মিনের জীবনের প্রতিটি কাজের শুরুতে ‘বিসমিল্লাহির রহমানির রহীম’ বলে শুরু করার অভ্যাস হওয়া উচিত। এতে অনেক কল্যাণ রয়েছে। সকল কাজের শুরুতে ‘বিসমিল্লাহ’ বলার অভ্যাস তৈরি হলে মু’মিন গোনাহের কাজ থেকে বেচে থাকবে। তাই, ঔষধ খাওয়ার আগে ‘বিসমিল্লাহ’ বললে কোনো সমস্যা হবে না, বরং আরো বরকত বৃদ্ধি পাবে। আর ঔষধ খাওয়ার দোয়া হলোঃ “আল্লাহ শাফী, আল্লাহ কাফী”।
3072 views
Answered