1 Answers
বাস্তবতা এমন একটি জিনিস যা আমাদের চোখের সামনে থাকলেও আমরা না দেখার ভান করেই চলি। কারণ বাস্তবতা অনেক কঠিন একটি জিনিস। আমরা অনেকেই মনে করে থাকি এই কঠিন জিনিসটি থেকে যতোটা দূরে থাকা যায় ততোটাই আমাদের জন্য ভালো। কিন্তু আসলেই কি তাই? অবশ্যই নয়। বাস্তবতা এবং সত্য যতো দ্রুত আমরা মেনে নিতে পারবো ততোই আমাদের জীবনের সমস্যা একে একে দূরে যেতে থাকবে। মেনে নিতে শেখাটা যতো দেরিতে হবে ততোই জীবনে দুঃখ বাড়তে থাকবে। বাস্তবটা তাই না দেখার ভান না করে এর মুখোমুখি হওয়াই ভালো। এতে করে নিজেকে তৈরি করে নিতে পারবেন জীবনের জন্য।নিজের দুঃখটা সকলেই প্রথমে এসে পড়ে। এটা জানা কথা। কিন্তু তাই বলে আপনিই যে পৃথিবীর একমাত্র দুঃখী ব্যক্তি তা কিন্তু নন। আপনি যা নিয়েও সুখী নন সেটুকুর জন্য অনেকে আরও বেশি দুঃখে আছেন এমন ব্যক্তির সংখ্যাই পৃথিবীতে বেশি। যখন আপনি নিজেকে সামনে এগিয়ে নিতে চাইবেন তখন আপনি নিজের থেকে বড় অবস্থানের দিকে তাকাবেন, কিন্তু আপনি যখন নিজেকে দুঃখী এবং ছোট মনে করছেন তখন নিজের চাইতে নিচের অবস্থানের মানুষটিকে দেখুন। দেখবেন আপনি অনেকের চাইতে অনেক বেশীই ভালো আছেন।আপনি যা চান তা আপনি চাইলেই হাতের মুঠোয় চলে আসবে না কখনোই। এবং আপনি যতোটা সহজে পেতে পারবেন বলে ভাবছেন তা আপনি ততো সহজে পাবেন না কোনোভাবেই। আপনি হয়তো ভাবছেন সহজেই কাজটি করে আপনার স্বপ্ন পূরণ করে নেবেন। কিন্তু যখন আপনি কাজটি করতে যাবেন তখন বুঝবেন কতোটা কঠিন জীবনে সফলতা আনা। এবং হাল ছেড়ে দেয়া তো একেবারেই সম্ভব নয়। হাল ছেড়ে দিলে জীবনেও সফলতার মুখ দেখবেন না।আপনি যাই করুন না কেন আপনার কাজের মধ্য থেকে খুঁত বের করা হবেই। একেকজনের অভিমত একেক ধরণের হয়ে থাকে। আপনি একজনের কথা শুনে নিজেকে পরিবর্তিত করে নিলেন, কিন্তু দেখবেন আপনার পরিবর্তিত রূপটিই অন্য একজনের কাছে অপছন্দের। সুতরাং আপনি যাই করুন না কেন আপনাকে কথা শুনতেই হবে। তাই শোনা কথা কান দিলে জীবনে উন্নতি করতে পারবেন না।জীবনের সব চাইতে বড় বাস্তবতা হচ্ছে আপনি সব সময় সুখে থাকতে পারবেন না। আমারা যতোই সারাজীবন সুখের পিছনে ছুটে থাকি না কেন, সুখ কিন্তু সারাজীবনই আমাদের হাতে ধরা দেবে না। কারণ জীবনটা সুখ দুঃখ মিলিয়েই তৈরি। আবার আপনি যদি নিজেকে সব সময় দুঃখী ভাবতে থাকেন তাহলেও আপনি সুখ পাবেন না। তাই কোনো কিছুর পিছনে না ছুটে নিজেকে সব ধরনের পরিস্থিতির জন্য তৈরি করে নিন। এতেই সঠিকভাবে জীবনযাপন করতে পারবেন।জীবনের বাস্তবতা বড়ই নিষ্ঠুর। এটাই জীবন। জীবনের বাস্তবতার বড় বৈশিষ্ট্য হচ্ছে, যতই নিষ্ঠুর হউক বা যতই কষ্ট হউক তা সয়ে নিতে হয়, মেনে নিতে হয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy