বাম অন্ডোকোষে ব্যাথা। কি করা উচিৎ হবে?
আমি দীর্ঘদিন যাবৎ হস্তমৈথুন করতাম। যখন জানলাম যে এটা একটি কবিরা গুনাহ তারপর এটা করা বাদ দিয়েছি। গত ১৫ দিনের মত হবে হস্তমৈথুন করিনা। তবে এখন অতিরিক্ত উত্তেজনা আসলে হালকা কিছু বীর্যবিহীন তরল পদার্থ বের হয় এবং সাথে সাথে লিঙ্গ ও অন্ডকোষ ব্যাথা করে। বর্তমানে বাম অন্ডকোষ ও তলপেটের বাম দিকে হালকা ব্যাথা আছে। পা নড়ালে বা হাটলে বা হাচি-কাশিতে খুব লাগে। আবার সকালে ঘুম থেকে ওঠার পর ব্যাথা থাকেনা। আসলে কি কারণে ব্যথা হচ্ছে? এটা কি কোন রোগ নাকি অতিরিক্ত বীর্য জমা হবার কারনে ব্যাথা হচ্ছে? অনুগ্রহ করে বিশেষজ্ঞ বা পূর্ব অভিজ্ঞ ব্যাতীত অন্য কেউ উত্তর দিবেন না।
2681 views
1 Answers
আপনার এই সমস্যাটি অতিরিক্ত হস্তমৈথুনের কারনে হতে পারে। আবার অণ্ডথলির সমস্যা,এপিডিডাইমিসের সমস্যা, ব্যাকটেরিয়ার প্রভাবেও এই সমস্যাটি হতে পারে।আপনি চিকিৎসক এর পরামর্শ নিন যত দ্রুত সম্ভব। চিকিৎসক এর পরামর্শ ব্যতীত মেডিসিন সেবন করবেন না। আপনি এক গ্লাস ঘোলের সঙ্গে এক চা চামচ হলুদ গুড়ো মিশিয়ে পান করুন। প্রতিদিন তিনবার এটি খেলে অণ্ডকোষের ব্যথা কমে আসবে। আপনি রসুন এবং কালিজিরা একত্রে করে জুস বানিয়ে প্রতিদিন দুইবার পান করলেও ভাল ফল পাবেন।
2681 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy