সমকামিতা আর ব্যাভিচার কি ধরনের পাপ?
3 Answers
আর ব্যভিচারের কাছেও যেয়ো না। নিশ্চয় এটা অশ্লীল কাজ এবং মন্দ পথ (আল কুরআন ১৭:৩২) ব্যভিচারিণী নারী ব্যভিচারী পুরুষ; তাদের প্রত্যেককে একশ’ করে বেত্রাঘাত কর। আল্লাহর বিধান কার্যকর কারণে তাদের প্রতি যেন তোমাদের মনে দয়ার উদ্রেক না হয়, যদি তোমরা আল্লাহর প্রতি ও পরকালের প্রতি বিশ্বাসী হয়ে থাক। মুসলমানদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে। (আল কুরআন ২৪:২) ব্যভিচারী পুরুষ কেবল ব্যভিচারিণী নারী অথবা মুশরিকা নারীকেই বিয়ে করে এবং ব্যভিচারিণীকে কেবল ব্যভিচারী অথবা মুশরিক পুরুষই বিয়ে করে এবং এদেরকে মুমিনদের জন্যে হারাম করা হয়েছে।(আল কুরআন ২৪:৩)। আব্দুল্লাহ ইবনু ‘উমার (রাযি.) হতে বর্ণিত। একদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারীর পাশ দিয়ে অতিক্রম করছিলেন। তিনি তাঁর ভাইকে তখন (অধিক) লজ্জা ত্যাগের জন্য নাসীহাত করছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেনঃ ওকে ছেড়ে দাও। কারণ হায়া (লজ্জা, শালীনতা, আত্মমর্যাদাবোধ) ঈমানের অঙ্গ। — (৬১১৮; মুসলিম ১/১২ হাঃ ৩৬, আহমাদ ৪৫৫৪) (আধুনিক প্রকাশনীঃ ২৩, ইসলামিক ফাউন্ডেশনঃ ২৩)। "যারা পছন্দ করে যে, ঈমানদারদের মধ্যে ব্যভিচার-অশ্লীলতা প্রসার লাভ করুক, তাদের জন্যে ইহাকাল ও পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আল্লাহ জানেন, তোমরা জান না।” — আন-নূর ২৪ঃ১৯
সমকামিতা আর ব্যভিচার হচ্ছে কবিরা গুনাহ অর্থাৎ বড় ধরনের পাপ। যে গুনাহ তাওবা ছাড়া মাফ হয় না। যিনা সম্পর্কে পবিত্র কোরআনে মহান আল্লাহ তায়আলা বলেছেনঃ তোমরা যিনার কাছেও যেও না। কেননা তা অত্যন্ত অশ্লীল এবং খারাপ কাজ। (সূরা বনী ইসরাঈল, আয়াতঃ ৩২) অতঃপর আল্লাহ তাআলা ব্যভিচারের মত অশ্লীল বেহায়াপনাপূর্ণ কাজের নিকটবর্তী হতেও নিষেধ করছেন। এটি এমন একটি অপরাধ যে, অপরাধী বিবাহিত হলে ইসলামী সমাজে তার জীবিত থাকার অধিকার থাকে না। এমনকি তরবারী দিয়ে হত্যা করলেও যথেষ্ট হয় না, বরং পাথর মেরে হত্যা করতে হয় যাতে সমাজে এ শ্রেণির লোকদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকে এবং লোকেরা তা থেকে শিক্ষা নেয়। পায়ুকামী বা সমকামীর শাস্তি প্রসঙ্গেঃ ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা যে মানুষকে লুত সম্প্রদায়ের কুকর্মে 'সমকামিতায়' নিয়োজিত পাবে সেই কুকর্মকারীকে এবং যার সাথে কুকর্ম করা হয়েছে তাকে মেরে ফেলবে। (সূনান আত তিরমিজী হাদিস নম্বরঃ ১৪৫৬ হাদিসের মানঃ সহিহ)। যিনাকারী লোকের শাস্তি প্রসঙ্গেঃ উবাদা ইবনুস সামিত (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমার নিকট হতে তোমরা জেনে নাও। তাদের 'যিনাকারীদের' জন্য আল্লাহ তাআলা একটি রাস্তা করে দিয়েছেন। বিবাহিত পুরুষ ও স্ত্রীলোক পরস্পর যিনা করলে তাদের প্রত্যেককে একশত ঘা চাবুক মারতে হবে, তারপর পাথর মেরে হত্যা করতে হবে। অবিবাহিত পুরুষ বা স্ত্রীলোক যিনা করলে তাদের প্রত্যেককে একশত ঘা চাবুক মারতে হবে এবং এক বছরের নির্বাসনে পাঠাতে হবে। (সূনান আত তিরমিজী হাদিস নম্বরঃ ১৪৩৪ হাদিসের মানঃ সহিহ)। আর হস্তমৈথুন করলে ব্যাবিচার হবে না। সমকামিতা আর ব্যভিচার হস্তমৈথুনের থেকে ভিন্ন এর জন্য শাস্তি-ও পেতে হবেনা। তবে স্বমেহন বা হস্তমৈথুনকারী এরা আরেক শ্রেনীর যিনাকারী। এই শ্রেনীর লোকদের ওপর রাসূলের লানত রয়েছে।
ইসলামে সমকামীদের শাস্তি হল আগুনে জ্বালিয়ে মারা/উঁচু পাহাড় হতে ফেলে মারা,
আর ব্যভিচারের শাস্তি বিবাহিত হলে পাথর নিক্ষেপে হত্যা করা,অবিবাহিত হলে ৮০টি বেত্রাঘাত করা।
সবগুলোই মারাত্বকবক কবিরা গোনাহ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy