ইমকন 1 খাওয়ানোর পরে ১ মাস ২৬ দিন হল পিরিয়ড হচ্ছেনা কেনো?
ফেব্রুয়ারীর ৮ তারিখ পিরিয়ড হয়েছিল, ১৮ তারিখ আমার স্ত্রীর সাথে সহবাস করি, এবং সহবাসের ১ ঘন্টা পরেই একটা ইমকন১ খাওয়াই। তারপর ফেব্রুয়ারির ২২ তারিখেই আবার ওর পিরিয়ড হয়ে যায় স্বাভাবিকের মত। কিন্তু আজ এপ্রিলের ১৩ তারিখ পর্যন্ত কোন মাসিক হচ্ছেনা। বলে রাখছি যে এপ্রিলের ৪ তারিখ এবং ৭ তারিখ দুটি প্রেগন্যান্সি টেস্ট করাই, দুটিই নেগেটিভ আসে। এমনকি আজ এপ্রিলের ১৩ তারিখ সকালেও টেস্ট করাই এটাও নেগেটিভ আসছে। এখন করনীয় কি? ও কি প্রেগন্যান্ট? খুব টেনশনে আছি এটা নিয়ে। দয়া করে সঠিক উত্তর ও পরামর্শ দিবেন। এটা আমার প্রথম প্রশ্ন।
ধন্যবাদ
2903 views
1 Answers
প্রথমত বলি যে আপনার স্ত্রী প্রেগন্যান্ট হওয়ার কোন সম্ভাবনা নেই। আপনি শুধু শুধু অযথা প্রেগন্যান্সি টেস্ট করেছেন। কেনো না সঠিক সময়ে ইমার্জেন্সি পিল খাওয়াইছে আর পিল খাওয়ার পর মাসিকের রক্তপাত হয়েছে। তাই প্রেগন্যান্সির কোন সম্ভাবনা নেই। আর অপেক্ষা করুন মাসিক হবে। সাধারণত পিলের পার্শ্বপ্রতিক্রিয়ার প্রভাবের কারনে পরবর্তীতে মাসিকের সময় পরিবর্তন হয় তাই অপেক্ষা করুন অবশ্যই মাসিক হবে।
2903 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy