1 Answers

ধারণাটি ভুল।আমাদের পরিবেশে বিভিন্ন ধরণের ভাইরাস আছে।এগুলির কিছু প্রজাতি মানবদেহে বিভিন্ন রোগ সৃষ্টি করে।এদের মধ্যে কিছুসংখ্যক ভাইরাস মানবদেহের লিভার কোষকে আক্রমণ করে এবং ইমিউনিটি সিস্টেমকে নষ্ট করে দেয়। এরাই হেপাটাইটিস ভাইরাস নামে পরিচিত। অনেকরকম হেপাটাইটিস ভাইরাস আছে,এরা সকলেই জন্ডিসের জন্য দায়ি নয়।হেপাটাইটিস ‘ই’ মূলত পানিবাহিত একটি ভাইরাস।এই রোগের জীবাণুর মাধ্যমেই মানুষ জন্ডিসে আক্রান্ত হয়।হেপাটাইটিস ‘ই’ ভাইরাস শরীরে ঢোকার সাথে সাথেই রোগ সৃষ্টি করে না। মোটামুটি এক মাস পর রোগের লক্ষণ দেখা দেয়।এটি আপনার লিভারকে নষ্ট করে দিতে পারে।এতে লিভার ফেইলিওরের ঝুকি সবচেয়ে বেশি।

2796 views Answered

Related Questions

Next steps