হিজরারা জান্নাতে পুরুষে রূপান্তরিত হবে নাকি মহিলায়?
1 Answers
“আসমানসমূহ ও যমীনের রাজত্ব আল্লাহরই। তিনি যা চান সৃষ্টি করেন। তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন।” (সুরা আশ-শুরা, আয়াত নং ৪৯)
আল্লাহর সৃষ্টির মধ্যে তথাকথিত হিজড়া ও বিদ্যমান। তবে, ইসলামে হিজড়া বলতে কিছু নেই। এদেরকে ইসলাম মানবসন্তান হিসেবে আখ্যায়িত করা হয়েছে এবং মানবসন্তানদের মধ্য থেকে তাদের বিধান দেওয়া রয়েছে ইসলামে। আর, আল্লাহ তায়ালা মানুষ ও জিনকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেনঃ “আমি সৃষ্টি করেছি জ্বীন এবং মানুষকে এ জন্য যে, তারা আমারই ইবাদত করবে।” (সুরা জারিয়াত, আয়াত নং ৫৬)
আল্লাহ তায়ালা আরো বলেনঃ “তিনিই মাতৃগর্ভে তোমাদেরকে আকৃতি দান করেন যেভাবে তিনি চান। তিনি ছাড়া কোন (সত্য) ইলাহ নেই, আর তিনিই পরাক্রমশালী ও প্রজ্ঞাময়।” (সুরা ইমরান, আয়াত নং ৬)
তথাকথিত হিজড়া জাতি ও জান্নাতে প্রবেশ করবে, এতে কোনো সন্দেহ নেই। কেননা, আল্লাহ তায়ালা কারোর বাইরের আকার-আকৃতি দেখেন না। বরং, তিনি সকলের অন্তরটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করেন। “আবূ হুরাইরাহ আব্দুর রহমান ইবনু সাখর (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সঃ) বলেছেন, ‘নিশ্চয় আল্লাহ তায়ালা তোমাদের দেহ এবং তোমাদের বাহিরের কোনো আকার-আকৃতি দেখেন না, বরং তিনি তোমাদের অন্তর ও আমল দেখেন।’’ (রিয়াদুস সলেহিন, হাদীস নং ৮)
জনাব! হিজড়াদের ক্ষেত্রে বিধান হল - তাদেরকে নারী বা পুরুষের যে কোন একটি ক্যাটাগরিতে ফেলতে হবে। রাসূল (সঃ) এ ব্যাপারে একটি মূলনীতি নির্ধারণ করে দিয়েছেন। সেটা হলোঃ দেখতে হবে হিজড়ার পেশাব করার অঙ্গটি কেমন? সে কি পুরুষদের গোপনাঙ্গ দিয়ে পেশাব করে? নাকি নারীদের মত গোপনাঙ্গ দিয়ে পেশাব করে? গোপনাঙ্গ যদি পুরুষালী হয়, তাহলে পুরুষ। আর যদি নারীর মত হয়, তাহলে নারীদের অন্তর্ভুক্ত। তবে জান্নাতে তারা কোন অবস্থায় প্রবেশ করবে, এটা একমাত্র আল্লাহ তায়ালাই ভালো জানেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy