1 Answers

ইনসুলিনকে  অ্যান্টিডায়াবেটিক হরমোন বলা হয় । 

কারণ- 

ইনসুলিনের কলা-কোষে গ্লুকোজ বিশোষণ বৃদ্ধি করে অর্থাৎ কোষে গ্লুকোজ গ্রহণে সহায়তা করে।

 ইনসুলিন কলা-কোষে গ্লুকোজ দহনে সহায়তা করে, বিশেষ করে গ্লুকোজকে পাইরুভিক অ্যাসিডে পরিণত করতে সাহায্য করে ।


ইনসুলিন যকৃৎ ও পেশি কোষে গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে জমা রাখে । 


গ্লুকোজ থেকে গ্লাইকোজেন সংশ্লেষকে গ্লাইকোজেনেসিস বলে।ইনসুলিন প্রোটিন, ফ্যাট, ইত্যাদি থেকে গ্লুকোজ উত্পাদনে বাধা দেয় ।

রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণে রাখা, বিশেষ করে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পেলে তা কমিয়ে স্বাভাবিক করা হল ইনসুলিনের প্রধান কাজ।

4833 views

Related Questions

রুটিং হরমোন?
1 Answers 2892 Views