6 Answers

 আসলে মেধা বাড়া বা কমা এটা হল আল্লাহর দান।  আল্লাহ কোনো কোনো মানুষকে দিয়েছেন মেধা ভান্ডার,, আবার কিছু মানুষকে দিয়েছেন তার কম,, তারপরেও  মেধা বাড়ানোর কিছু উপায় আছে।  যদি আপনি কডবেল পাতা ঘি দিয়ে ভেজে খেতে পারেন তাহলে আপনার সৃতিশক্তি এবং মেধা আগে চেয়ে বেড়ে যাবে। (আমি উপকার পেয়েছি আশাকরি আপনিও পাবেন।)             

3093 views Answered

মেধা বাড়ে মূলত বই পড়ার মাধ্যমে তবে,মেধা শক্তি বাড়ানোর জন্য মধু,বাদাম,কালোজিরা, সবুজ শাক-সবজি বেশি পরিমানে খাবেন।

3093 views Answered

আপনাকে পুষ্টিকর খাবার খেতে হবে।যেমন নিয়মিত দুধ ডিম সবজি এসব খেতে হবে।তাছাড়া মিষ্টিজাতীয় খাবার খেতে হবে।করণ এটা ব্রেনের জন্য ভালো।

3093 views Answered

মেধা শক্তি বৃদ্ধির জন্যে নিম্নোক্ত পানীয় গুলো পান করুন - 


দৈহিক ও শারীরিক শক্তি বৃদ্ধির জন্যে নিচের পানীয় পান করতে পারেন - 
দুধ ও কাঠবাদাম 

  • ৫ -১০টি কাঠবাদাম সারা রাত ঠান্ডা ভিজিয়ে রাখুন।
  • পরের দিন সকালে খোসা ছাড়িয়ে নিন এবং একে গুঁড়া করুন।
  • এক গ্লাস গরুর দুধের মধ্যে এই গুঁড়া মিশিয়ে ফুটান।
  • স্বাদ বাড়ানোর জন্য সামান্য চিনি বা মধু মেশাতে পারেন।


মধু ও দুধ 

  • এক গ্লাস দুধের মধ্যে মধু মিশিয়ে নিন।
  • প্রতি দিন রাতে এটি পান করুন।


আপনি পুষ্টিকর খাবার গ্রহণ করুন। স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন। শারীরিক বিশ্রাম নিন। দৈনিক ৭-৮ ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। রাগ, বিষন্নতা দূর করুন এগুলো মস্তিষ্কের ক্ষতি করে। আশা করি বুঝতে পেরেছেন।


3093 views Answered

আপনার মেধা ও স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য পুষ্টির খাবার খেতে হবে। যেমনঃ মাংস, দুধ, ডিম, কলা,তার সাথে প্রচুর পরিমানে সাকসবজি। দুধেরসানা মেধাশক্তি  বৃদ্ধিতে  অনেক বেশি ভূমিকা রাখে। এছাড়া স্মৃতিশক্তি ধরে রাখার জন্য কিছু গেম আছে, আপনি চাইলে সেগুলো খেলতে পারেন। 

3093 views Answered

দয়া করে খাবার খেয়ে মেধা বাড়ানোর চেষ্টা করবেন না। 

সুষম খাবার খাওয়া অবশ্যই জরুরি। তবে বেশি বেশি ভিটামিন খেলে আপনার শরীরে কোনো অভূতপূর্ব পরিবর্তন ঘটবে না।

ভিটামিনকে বিল্ডিং বানানোর সামগ্রী (ইট, বালু, সিমেন্ট)-এর সঙ্গে তুলনা করতে পারেন। ধরে নিন একটা বিল্ডিং বানাচ্ছেন। বিল্ডিং বানানোর জন্য পর্যাপ্ত সামগ্রী সাপ্লাই দেওয়া হচ্ছে। সময় লাগবে ৫ বছর। কিন্তু আপনার ইচ্ছে ১ বছরে সম্পন্ন করা। এখন আপনার মাথায় বুদ্ধি চাপল, "আমি যদি বেশি বেশি সিমেন্ট সাপ্লাই দেই, তাহলে তো নিশ্চই ঝড়ের গতিতে কাজ শেষ হয়ে যাবে!" আপনিই বলুন, এটা কি সম্ভব? যতটুকু সাপ্লাই দরকার তা তো দেওয়াই হচ্ছে। বেশি সাপ্লাই দিলে তো কন্সট্রাকশান কোম্পানির কাজ করার সক্ষমতা বেড়ে যাবেনা।


তেমনই ভিটামিন আমাদের শরীরে যতটুকু প্রয়োজন, ততোটুকু খাওয়াই যথেষ্ট। কম খেলে আপনি ভিটামিনের অভাবজনিত রোগে আক্রান্ত হতে পারেন, কিন্তু বেশি বেশি সিভিট, ক্যালবো-ডি খেয়ে আপনি সুপারম্যান হতে পারবেন না।


সুতরাং মেধা বিকাশের জন্য খাবার নয়, চর্চা প্রয়োজন। প্রতিদিন বিভিন্ন ধাঁধা, পাজল, শব্দজব্দ, সুডোকু ইত্যাদি মেলানোর চেষ্টা করবেন। দাবা খেলবেন নিয়মিত। এখন অনলাইনেই দাবা খেলা যায়।

আর বেশি বেশি গণিত চর্চা করবেন। গাণিতিক ধাঁধা সলভ করবেন। সুষম খাবার খাবেন, কিন্তু ১০টা বাদাম, ২০ লিটার দুধ, ৫০টা কদবেল পাতা blah blah -এগুলো নয়। এগুলো কোনোভাবেই বিজ্ঞানসম্মত নয় (আমাকে ভুল প্রমাণ করুন)।


ধন্যবাদ।

3093 views Answered

Next steps