যেমনঃ আবিষ্কারের ঘটনা, কোন কিছু খাওয়া বা কোথাও যাওয়ার ঘটনা - ইত্যাদি। 
2599 views

1 Answers

  • আইনস্টাইনের এক সহকর্মী একদিন তাঁর টেলিফোন নম্বরটা চাইলেন। আইনস্টাইন তখন একটি টেলিফোন বই খুঁজে বের করলেন এবং সেই বই থেকে তাঁর নিজের নম্বরটা খুঁজতে লাগলেন।সহকর্মী তাকে বললেন, ‘কী ব্যাপার, নিজের টেলিফোন নম্বরটাও মনে নেই আপনার।’আইনস্টাইন বললেন, ‘না। তার দরকারই বা কী? যেটা আপনি বইতে পাবেন, সে তথ্যটা মুখস্থ করে মস্তিস্ক খরচ করবেন কেন?’

  • স্টিফেন হকিংয়ের জীবনের নানা মজার ঘটনার মধ্যে একটি ঘটনা হচ্ছে- তার কৃষ্ণগহবর নিয়ে বাজি ধরার ঘটনা। তিনি ২০০৪ সালে স্বীকার করেন যে ১৯৯৭ সালে জন প্রেসকিল নামক একজন তাত্ত্বিক পদার্থবিদের সঙ্গে তিনি কৃষ্ণগহবর নিয়ে বাজি ধরেন এবং সেই বাজিতে তিনি হেরে যান। প্রেসকিল তখন স্টিফেনকে বলেছিলেন যে, তার সব তথ্য কৃষ্ণগহবরে হারিয়ে গেছে।

  • নিউটনের অপরসায়ন শাস্ত্রের প্রতি ভীষণ অনুরাগ ছিল! বিভিন্ন ধাতুকে কি করে সোনায় রুপান্তর করা যায়, তা এ শাস্ত্রের আলোচ্য বিষয়। নিউটন এ বিষয়ে ১৬৯টি বই ‍লিখেছিলেন। কিন্তু তার জীবদ্দশায় এর কোনোটিই প্রকাশ করা সম্ভব হয়নি। কেননা, সে সময়ের আইন অনুযায়ী সোনা ও রুপা তৈরি করা গুরুতর অপরাধ বলে গণ্য হতো। নিউটনের জীবনের অন্যতম লক্ষ্য ছিল পরশ পাথর বা Philosopher’s Stone এর সন্ধান করা, যেটা দ্বারা সব ধাতুকে সোনায় রুপান্তরিত করা যাবে।
2599 views

Related Questions