2 Answers

আমার ধারণা আপনি চিনি এবং লেবুর রসের স্ক্রাব বানিয়ে পা ডুবিয়ে রাখুন,এতে অনেক উপকার পাবেন।এছাড়া আপনি দুধ ব্যবহার করতে পারেন। দুধে প্রচুর পরিমাণে ল্যাকটিক এসিড রয়েছে, যা পায়ের ত্বক সুস্থ রাখে। এটি শুধু ত্বকের কালচে দাগই দূর করে না, এটি পা নরম ও মসৃণও করে। দুধের মধ্যে কয়েকটি গোলাপের পাপড়ি ছড়িয়ে এর মধ্যে ১০ মিনিট পা ভিজিয়ে রাখুন।এছাড়া বেকিং সোডা এবং দুধ একসাথে মিশিয়ে ১০-১৫মিনিট পা ডুবিয়ে রাখুন। ইনশাল্লাহ ভাল ফল পাবেন।

2577 views Answered
পায়ের নিচের যেকোন ধরনের দাগ দূর করতে নিম্নোক্ত কিছু কাজ করুন -
  • - ১ টেবিল চামচ বেকিং সোডা এবং লেবুর রস মিশিয়ে নিন। এটি পায়ে লাগান। পা কোন কিছুতে উঠিয়ে রাখুন। কিছুক্ষণ পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি প্রতিদিন একবার করুন। কয়েক সপ্তাহের মধ্যে আপনার সমস্যা দূর হয়ে যাবে।
  • - একটি লেবুকে দুভাগে ভাগ করে ফেলুন। এক অংশ দিয়ে পায়ের নিচে ঘষুন। কিছুক্ষণ অপেক্ষা করুন। এরপর গোসল করে নিন বা পা ধুয়ে ফেলুন।
  • - সামান্য গামলায় পানি মিশিয়ে লেবুর রস ও টমেটোর রস চিপে নিয়ে পা পানিতে ডুবিয়ে রাখুন। সপ্তাহে দুইবার করুন। আশা করি ভালো ফলাফল পাবেন।
2577 views Answered

Related Questions

Next steps