গরু ছাগল মহিষ জবাই করার জন্য কি কি শর্ত মানতে হবে যে ব্যাক্তি গরু ছাগল মহিষ জবাই করবে?
1 Answers
পশু-পাখি যবাইয়ের সময় যবাইকারীর জন্য আল্লাহ তাআলার নাম বলা জরুরি। হাদীস শরীফে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলার কথা উল্লেখ আছে। যদি যবাইয়ের সময় ইচ্ছাকৃতভাবে আল্লাহ তাআলার নাম না বলে তাহলে উক্ত পশু খাওয়া জায়েয হবে না। [সূরা আনআম : ১২১; সহীহ বুখারী ২/৮২৭; ইলাউস সুনান ১৭/৫৮; রদ্দুল মুহতার ৬/৩০১; ফাতাওয়া হিন্দিয়া ৫/২৮৫; ফাতহুল কাদীর ৮/৪০৯] আর জবাইয়ের সময় পশুর মাথা কিবলামুখী করে বাম কাতে শোয়ানো মুস্তাহাব, জরুরি নয়। অবশ্য ডান কাতে শোয়ালেও জবাই সহীহ হয়ে যাবে। জবাইকারীর কিবলামুখী হওয়া সুন্নত। জবাই সহীহ হওয়ার জন্য এটিও শর্ত নয়। [শরহু মুসলিম,নববী ১৩/১২১; তাকমিলা ফাতহুল মুলহিম ৩/৫৬৩; বাযলুল মাজহূদ ১৩/১৪;বাদায়েউস সানায়ে ৪/১৮৮; মাজমাউল আনহুর ৪/১৫৯; আননুতাফ ফিল ফাতাওয়া ১৪৮]
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy