আমার বউ গর্ভবভী কিন্তু এই সময় তার যৌনিতে চুলকাছে এবং মিলনে খুব ব্যাথা অনুভব করে, এই সমস্যার প্রতিকার কি জানতে চাই?
যৌনিতে চুলকানি এবং ব্যাথা
2954 views
1 Answers
সাধারণত ছত্রাকের কারণে যোনিতে চুলকানি হয়। এই ছত্রাক নরমালি নারীদের যৌনাঙ্গে পরজীবী হিসেবে থাকে। কিছু ল্যাকলোব্যাসিলাস নামে উপকারী ব্যাকটেরিয়া এই ছত্রাকের বংশবিস্তারকে নিয়ন্ত্রণে রাখে।
এছাড়াও গর্ভাবস্থায়, দুশ্চিন্তাগ্রস্থ থাকলে, হরমোনাল ইমব্যালেন্স থাকলে ও খাদ্যাভাসের কারণে এই উপকারী ব্যাকটেরিয়া মরে যায়, ফলে ঈস্টগুলো তাদের জন্মের জন্য অনুকূল পরিবেশ পায়। এর কারণে যোনিতে ইনফেকশন হয় ফলে যোনিতে চুলকানি ও ব্যথা করতে পাতে।
এর জন্য
যেগুলো কাজ অবশ্যই মেনে চলবেন তা হলো:-
- ১. রঙীন ও বেশি সুগন্ধিযুক্ত টয়লেট টিস্যু ও সাবান যৌনাঙ্গে ব্যবহার করবেন না।
- ২. ফেমিনিন হাইজিন স্প্রে ও ডুশ ব্যবহার করবেন না।
- ৩. ভেজা কাপড় পরে বেশিক্ষণ থাকবেন না। গোসল বা ব্যায়ামের পর যত তাড়াতাড়ি সম্ভব ভেজা কাপড়টি পাল্টে নিবেন। যারা সুইমিং পুলে সাঁতার কাটেন তাদের ক্লোরিনের কারণেও ইচিং হতে পারে , তাই সাবধান হন।
- ৪. আপনার যৌনাঙ্গ পরিষ্কার রাখুন সবসময়। আর প্রসাব বা পায়খানা করার সময় হাত দিয়ে সামনে থেকে পেছনে এই নিয়মে পরিষ্কার করতে হবে। খেয়াল রাখবেন পায়খানার রাস্তার জীবাণু যেন যোনিতে না লাগে।
- ৫. দই খান, এতে ল্যাকটোব্যাসিলাস নামক উপকারী ব্যাকটেরিয়া থাকে।
- ৬. সুতির কাপড় দিয়ে তৈরি অন্তর্বাস বা পেন্টি পরুন। সিনথেটিক পেন্টি পরবেন না।
- ৭. ওজন কমান।
- ৮.সহবাসের সময় কনডম ব্যবহার করুন।
- ৯. যোনি আর্দ্র ও ভেজা রাখবেন না।
- ১০ মাসিকের সময় নোংরা কাপড় ব্যবহার করবেন না। পরিষ্কার প্যাড ব্যবহার করুন।
- ১১ সহবাসের পর যৌনাঙ্গ ভাল ভাবে পরিষ্কার করুন। ধুয়ে ফেলুন।
- ১২. সহবাসের পর প্রসাব করুন।
- ১৩ একাধিক ব্যক্তির সাথে যৌন সহবাস পরিত্যাগ করুন।
- ১৪ নিয়মিত গোসল করুন।
এই সমস্যার জন্য অবশ্যই একজন গাইনি যৌন রোগ বিশেষজ্ঞের কাছে যান। অবহেলা করবেন না কারণ এর ফলে পরবর্তীতে আরও খারাপ কিছু হতে পারে।
2954 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy