সন্তান যে পিতার সম্পত্তি পাবে, এটা কি সন্তানের হক আর, পিতা কি তার সম্পদ সন্তানকে দিতে বাধ্য?
3 Answers
হ্যাঁ,এটা সন্তানের হক।পিতামাতা তার সন্তানকে সঠিকভাবে সম্পত্যি ভাগ করে দিতে হবে,এটা তার কর্তব্য।
পবিত্র কোরানের সুস্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে, পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষদেরও অংশ আছে এবং পিতা-মাতা ও আত্মীয়- স্বজনদের পরিত্যক্ত সম্পত্তিতে নারীদেরও অংশ আছে অল্প হোক কিংবা বেশি। আর এই সম্পত্তি সন্তানদের হক! পিতা-মাতা এবং আত্মীয়-স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষের অংশ আছে এবং পিতা-মাতা ও আত্মীয়-স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে নারীরও অংশ আছে, সেটা অল্পই হোক বা বেশীই হোক, এক নির্ধারিত অংশ। (সুরা নিসাঃ ৭) এ আয়াতে কি পরিমাণ অংশ তারা পাবে তা বর্ণনা করা হয়নি। পক্ষান্তরে পরবর্তী ১১ নং আয়াত থেকে কয়েকটি আয়াত এবং এ সুরার-ই সর্বশেষ আয়াতে তা সবিস্তারে বর্ণনা করা হয়েছে। ১১ নং আয়াত হলোঃ আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তান-সন্ততির 'অংশ' সম্পর্কে নির্দেশ দিচ্ছেন, পুরুষ দুই নারীর অংশের সমান পাবে, তবে সন্তান-সন্ততি যদি শুধু দুই জন নারীর অধিক হয় তাহলে তারা রেখে যাওয়া সম্পত্তির তিন ভাগের দুই ভাগ পাবে, আর কেবল একটি কন্যা থাকলে সে অর্ধেক পাবে এবং তার পিতা-মাতা উভয়ের প্রত্যেকে রেখে যাওয়া সম্পত্তির ছয় ভাগের এক ভাগ পাবে যদি তার সন্তান থাকে, আর যদি তার সন্তান না থাকে এবং তার ওয়ারিশ মাতা-পিতাই হয়, সে অবস্থায় তার মাতার জন্য এক তৃতীয়াংশ, কিন্তু তার ভাই-বোন থাকলে, তার মাতা পাবে ছয় ভাগের এক ভাগ, 'ঐসব বণ্টন হবে' তার কৃত ওয়াসীয়াত অথবা ঋণ পরিশোধের পর। তোমরা জান না তোমাদের পিতা এবং সন্তানদের মধ্যে কে তোমাদের পক্ষে উপকারের দিক দিয়ে অধিকতর নিকটবর্তী। 'এ বণ্টন' আল্লাহর পক্ষ হতে নির্ধারিত করে দেয়া হয়েছে, নিশ্চয় আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাশীল।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy