আমি ২০১৯ সালের আলিম পরিক্ষার্থী। ১৪ মার্চ রোজ বৃহস্পতি বার আমাদের বিদায় ও দোয়া মাহফিল। এখন আমি একজন পরিক্ষার্থী হিসেবে কি বক্তব্য দিতে পারি? প্লিজ সবাই উত্তর করুন সুন্দর করে।
3626 views

2 Answers

বিসমিল্লাহির রহমানির রাহিম, মঞ্চে উপস্থিত প্রধান অতিথি এবং অত্র বিদ্যালেয়র প্রধান শিক্ষক মহোদয়, শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী ও আমার প্রাণ প্রিয় ছাত্র-ছাত্রী ভাই-বোনেরা আস্ সালামু আলাইকুম।


বিদায় সবাইকেই নিতে হবে। ড্যাফোডিল ফুলের মতো সকালে ফোটে, দুপুর গড়াতে না গড়াতেই তা ঝরে পড়ে। মূলত আমাদের জীবনতো খুবই ছোট। এই স্কুল জীবনটা আরো ছোট। শীতের শিশির বিন্দুর মতোই বেলা বাড়ার সাথে সাথেই তা মিলিয়ে যায়। 

মমতা আর ভালবাসা নিয়েই আমরা পৃথিবীতে বেঁচে থাকি। তাই আমরা যে পরিবারে, যে সমাজে জীবন যাপন করি, তার প্রতি আমাদের মায়া জন্ম নেয়। আর এই মায়া কাটিয়ে চলে যেতে আমাদের খুবই কষ্ট হয়।


আজ শিক্ষাজীবনের একটি অধ্যায় সমাপ্ত করে পরের আরেকটি অধ্যায়ে পা রাখার উদ্দেশ্যে আমরা বিদায় নিচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সাফল্যের স্বর্ণ শিখরে পদার্পান করতে পারি । আমরা যেন ভবিষ্যতে শিক্ষাজীবনে আরো উন্নতি করে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখতে পারি। এছাড়া এখানে দীর্ঘ শিক্ষাজীবনে শিক্ষকদের সাথে আমাদের আচরণ বা ব্যবহারে কোন কষ্ট পেয়ে থাকলে নিজগুনে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, বিদায়ী মুহূর্তে আর বেশি কিছু বলতে চাই না, এই প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রীদের পক্ষ থেকে দোয়া পার্থী। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি।
 
---- সবাইকে অসংখ্য ধন্যবাদ। -----
3626 views

বিসমিল্লাহি রহমানি রাহিম উপস্হিত প্রধান অতিথি উপস্হিত প্রধান শিখক মহোদয় শ্রদ্বেয় শিখক মন্ডলী ও আমার প্রিয় ভাই বোনদের আসসাল্লামু আলাইকুম ওআদাব।বিদায় সবাইকে নিতেই হবে।একদিন তোমাদেরকে ও বিদায় নিতে হবে।এই স্কুলে জীবনটা ছোট।শীতের শিশির বিন্দুর মতো বেলা বাড়ার সাথে তা মিলিয়ে যায়।মানুষ ভালোবাসা নিয়ে এই সুন্দর পূথিবীতে আমরা বেঁচে আছি।আমরা ভবিষ্যতে শিখাজীবনে আরো উন্নতি করে দেশের ভূমিকা রাখতে পারি।আমাদের আচারণ বা ব্যবহারে কেউ কষ্ট পেলে খমা করে দেবেন।যা হোক আর বেশি কথা বলতে চাই না এই প্রতিষ্ঠানে সকল ভাই বোনের কাছ থেকে দোয়া পর্থী।আমি এখানে শেষ করছি।সবাইকে ধন্যবাদ।

3626 views

Related Questions