বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখতে চাই ?
1 Answers
বিসমিল্লাহির রাহমানির রাহিম। ....... উচ্চ বিদ্যালয়ে 2019 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য আয়োজিত বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত অত্র বিদ্যালয়ের সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধেয় সকল শিক্ষকমন্ডলী, আগত অভিভাবকবৃন্দ ও আমার সামনে উপবিষ্ট সকল ছাত্রছাত্রীদের কে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। বিদায় জিনিসটা খুব কষ্টের। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে, আজ আমাদের বিদায় অনুষ্ঠান। যদিও আমি মনে করি এটা একটা বিদায়ের আনুষ্ঠানিকতা মাত্র। কারণ মন থেকে চিরতরে বিদায় নেওয়া কখনও সম্ভব হবে না। আমরা এই বিদ্যালয়ে দীর্ঘ ১০ বছর পড়েছি। এবং বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ আমাদেরকে বিভিন্ন বিষয় অত্যন্ত দক্ষতার সাথে পড়িয়েছেন তা আমরা কখনোই ভুলবো না। এজন্য আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। ইচ্ছে না থাকা সত্ত্বেও আমাদেরকে বিদ্যালয় থেকে বিদায় নিতে হচ্ছে। আজ শিক্ষাজীবনের একটি অধ্যায় সমাপ্ত করে পরের আরেকটি অধ্যায়ে পা রাখার উদ্দেশ্যে আমরা বিদায় নিচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে শিক্ষাজীবনে আরো উন্নতি করে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখতে পারি। এছাড়া এখানে আপনাদের অনেক শাসন-বাড়নের মধ্য দিয়ে যেতে হয়েছে যা সাময়িক বিরক্তিকর মনে হলেও এখন এই শেষ মুহূর্তে বুঝতে পারছি এটা আমাদের জন্য কতটা দরকারি ছিলো। তাই আমাদের কোনো আচরণে যদি কোনো শিক্ষক কষ্ট পেয়ে থাকেন বা কোনো ভুল করে থাকি তাহলে আমাদেরকে সন্তান মনে করে ক্ষমা করবেন। বিদায়ী মুহূর্তে আর বেশি কিছু বলতে চাচ্ছি না। উপস্থিত সকলের দীর্ঘায়ু কামনা ও সকল ছাত্র ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। - আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy