HSC ২০১৭ সালের পরিক্ষার্থী ছিলাম, এখন আমার রেজিস্ট্রেশন কত সাল পর্যন্ত থাকবে?
ভাই,
আমি ২০১৫ সালে SSC (science) থেকে পাস করি। কলেজে ভর্তিও হই। ২০১৭ সালে পরিক্ষার্থী ছিলাম। কোন কারনে পরিক্ষা দিতে পারিনি এবং গত দুই বছরও লেখাপড়া করিনি।
এখন আমি কি ২০২০ সালে একই কলেজ থেকে HSC পরিক্ষা দিতে পারবো?
না পরলেও এখন আমি কিভাবে সায়েন্স থেকেই পড়তে পারি?
2688 views
1 Answers
বর্তমানে এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ চার বছর। অর্থাৎ একবার রেজিস্ট্রেশন করলে একটানা চারবার পরীক্ষা দেওয়া যায়। যেহেতু আপনি ২০১৭ সালে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন সেহেতু আপনার রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ ২০২০ সাল পর্যন্ত আছে। সুতরাং আপনি ২০২০ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তাই, ২০১৭ সালে যে কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন,২০১৯ সালে সে কলেজে ফরম ফিলাপ করে ২০২০ সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
2688 views
Answered