1 Answers

পিল খাওয়ার সাধারণ নিয়ামাবলি হচ্ছে, মাসিক (period) শুরুর দ্বিতীয় দিন থেকে পিল(Pill) খাওয়া শুরু করতে হয়। এবং যতদিন পর্যন্ত সন্তান(baby) না নিতে ইচ্ছুক ততদিন পর্যন্ত পিল (Pill)খাওয়া চালিয়ে যেতে হবে।

নিয়মিত ভাবে প্রতিদিন প্রতিরাতে একটি করে পিল(Pill) খেতে হয়। সহবাস করলেও খেতে হবে, সহবাস না ব্যতীতও খেতে হবে। আজকে সহবাস করলে খাবেন, আগামী ৫ দিন বা ১০ দিন সহবাস করবেন না, এরকম চিন্তা-ভাবনা করে পিল খাওয়া বিরতি দেওয়া যাবে না। কোন দিন খেতে ভুলে বা একদিন বাদ পড়ে গেলে পরদিন দুইটা একসঙ্গে খেতে হবে। সন্তান নিতে চাইলে পিল (Pill)খাওয়া বিরতি দিলেই হবে। আর পিরিয়ড চলাকালিন খয়েরি রঙের সিরিয়াল থেকে বড়ি খেতে হবে।

সূত্র:স্বাস্থ্য বার্তা, ইত্তেফাক 

2527 views Answered

Related Questions

Next steps