3 Answers
আপনি হয়তো দিনের বেলা এই বিষয় নিয়ে ভাবেন। এই জন্যই এই স্বপ্ন দেখেছেন। এরকম অনেকেই দেখে। সুতরাং এটা স্বপ্ন নয় বরং ঘুমের মধ্যে কল্পনা দেখা।
আপনার উক্ত স্বপ্ন টির তেমন কোন ব্যাখ্যা নেই। কারন অচেনা নারী মানে সে বেগানা নারী। আর বেগানা নারীর সাথে দেখা করাও জায়েজ নেই। সেই অনুপাতে আপনার উক্ত স্বপ্ন টি হলো শয়তানের প্ররোচনা। আর তাছাড়া মানুষ যা নিয়ে চিন্তা ভাবনা করে তার অবচেতন মনে সেটাই স্বপ্নে দেখা দেয়। আপনি হয়তো সেই বিষয় নিয়ে চিন্তাভাবনা করেন তাই স্বপনে তেমনটাই দেখেছেন। হাদিস টি পড়লে বুঝতে পারবেন আপনার স্বপ্নের ব্যাখ্যা কি---- মূসা’দ্দাস (রহঃ) আবূ কাতাদা (রাঃ) থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ ভাল স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। তাই যখন কেউ খারাপ স্বপ্ন দেখে তখন যেন তার থেকে আশ্রয় চায় এবং তার বাম দিকে থু থু ফেলে। তাহলে সে স্বপ্ন আর তার কোন ক্ষতি করবে না। আবূ আবদুল্লাহ(ইয়াহ্য়া ইবনু আবূ কাসীর) কাতাদা (রাঃ) সূত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণনা করেছেন।