2 Answers
আপনার নামের অর্থ - সুন্দর মন, ভাল মন। নামের কারনে কখনো পাপ এবং জাহান্নামি হয় না।কোন নামের অর্থ যদি শিরক হয় তাহলে নাম পরিবর্তন করতে হবে।আপনার নামে কোন শিরক নেই এখানে জাহান্নামি হওয়ার কিছুই নাই।আপনার আমলের উপর নির্ভর করবে জান্নাত-জাহান্নাম।
ওয়া লাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বাংলা বা আরবি, নাম যে ভাষারই হোক না কেনো, যদি সেই নামের ইসলামিক বা ভালো অর্থ থাকে, তাহলে সেটা ইসলামিক নাম। আবার বাংলা বা আরবি, নাম যে ভাষারই হোক না কেনো, যদি সেই নামের অনৈসলামিক বা খারাপ অর্থ থাকে, তাহলে সেটা অনৈসলামিক নাম। সুমন বাংলা শব্দ। বাংলা ডিকশনারীতে আপনার নামের তিনটি অর্থ রয়েছেঃ ১। ফুলবিশেষ। ২। সুবুদ্ধিসম্পন্ন ব্যক্তি। ৩। সুন্দর মনের অধিকারী। যেহেতু আপনার নামের অর্থ ভালো ও ইসলামের সাথে সাংঘর্ষিক নয়, সেহেতু এটি একটি ইসলামিক নাম। যেহেতু আপনার নাম একটি ইসলামিক নাম, সেহেতু আপনার নামের কারণে আপনি জাহান্নামি হবেন না, বরং বদ আমল বা নেক আমলের কারণে জান্নাতি বা জাহান্নামি হবেন। ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy