কবরস্থানে খালি পায়ে যাওয়া অথবা জুতা পায়ে যাওয়া সম্পর্কে ইসলাম কি বলে?
রেফারেন্স সহকারে উত্তর চাই ।
3116 views
2 Answers
কবর দেওয়া ও পায়ের হেফাযতের স্বার্থে জুতা পায়ে দিয়ে কবরে মাটি দেওয়া ও কবরস্থানে যাওয়া যাবে। রাসূল (সা.) বলেন, মানুষ যখন দাফন সেরে চলে আসে, কবরে মৃত ব্যক্তি তাদের জুতার আওয়ায শুনতে পায় (বুখারী, মুসলিম, মিশকাত হা/১২৬)। তবে বিলাসী জুতা পরে গর্ব সহকারে কবরস্থানে বা কবরের ওপরে হাঁটাহাঁটি যাওয়া যাবে না (আবুদাঊদ হা/৩২৩০; আওনুল মা‘বূদ শরহ আবুদাঊদ উক্ত হাদীছের ব্যাখ্যা দ্রঃ)।
3116 views
Answered
জুতা পায়ে দিয়ে কবরস্থানে যাওয়া যাবে (বুখারী, মুসলিম, মিশকাত হা/১২৬)। রাসূলুল্লাহ (সা.) জুতা পায়ে দিয়ে সালাত আদায় করেছেন (আবু দাউদ, দারেমী, সমদ সহীহ, মিশকাত হা/৭৬৬)। তবে বিলাসী জুতা পরে কবরস্থানে যাওয়া ঠিক নয়।
3116 views
Answered