গুগল অ্যাডসেন্সের জন্য কী ধরনের ইউনিক কন্টেন্ট দরকার?

গুগল অ্যাডসেন্সের জন্য ১০০% ইউনিক কন্টেন্ট দরকার ।এই কন্টেন্ট কেমন ইউনিক হতে হবে ।নিজে লিখলেই কি ইউনিক হয়ে যায়? এই সম্পর্কে বিস্তারিত জানতে চাই।   
2938 views

3 Answers

গুগল অ্যাডসেন্স পাওয়ার জন্য যে শর্তগুলো রয়েছে তার মধ্যে একটি হল যে আপনার ব্লগের কন্টেন্ট ১০০% ইউনিক হতে হবে। এই জন্য আপনি কোন পোস্ট অন্য যায়গা থেকে কপি করতে পারবেন না। সব পোস্ট আপনার নিজের লিখতে হবে। 

আপনি যদি কোন পোস্ট নিজে লিখেন তাহলে সেটি ইউনিক হতে পারে তবে আপনি যদি রিলেটেড পোস্ট মানে যে বিষয় নিয়ে অনেক পোস্ট করা হয়েছে সেই বিষয় নিয়ে পোস্ট করেন তাহলে আপনার পোস্ট ইউনিক নাও হতে পারে। যদি এইসব বিষয়ে পোস্ট করেন তাহলে টপিক টা পরিবর্তন করে দেবেন। 


আপনি এই বিষয়ে A to z জানতে পারেন  এখানে

2938 views Answered

আপনার কনটেন্ট অবশ্যই unique হতে হবে। ডুব্লিকেট বা নকল কনটেন্ট হলে চলবে না। কনটেন্ট ডুপ্লিকেসি চেক করার জন্য আপনি নিচের টুলস গুলো ব্যবহার করতে পারেন; ১/ Copy Scrape  ২/ quetext  ৩/ SEO Small Tools  এই গুলো ব্যবহার করতে পারেন।  

2938 views Answered

ইউনিক মানে ইউনিক, আপনি যদি আপনার প্রথমদিন স্কুলে যাওয়ার অভিজ্ঞতা নিয়ে লেখেন- আমার লেখা থেকে নিশ্চয়ই কপি করে লিখতে পারবেন না। কিংবা, আমার জীবনের লক্ষ্য- রচনা ছোটবেলায় লিখতাম, সবাই ডাক্তার হতে চাইতো। আসলে চাইতো না, সবার বইয়ে এটাই ছিলো। নিজের মাথা কিংবা মন থেকে কিছু লিখতে হবে। অন্য কারো লেখা থেকে দুই চার লাইন মেরে দিলে গুগোল ধরে ফেলবে, সেটা ছাড়া সবই ইউনিক।  হ্যাঁ, আপনি চাইলে অন্য লেখা পড়ে অনেককিছু জেনে লিখতে পারেন- কিন্তু নকল করতে পারবেন না। স্কুলের পরীক্ষায় নকল করা সম্ভব ছিলো- গুগোলের কাছে সেটা সম্ভব না, মুখস্ত করেও না। ইউনিক মানে নিজের, অন্য কারো না। হ্যাঁ, নিজে লিখলেই ইউনিক হয়ে যায়, এডসেন্সও সহজেই পাওয়া যায়। 

2938 views Answered

Related Questions

Next steps