স্বাস্থ্য করার সঠিক উপায় কী?
3 Answers
১. স্বাস্থ্য সম্মত খাবার খান। ২.প্রচুর পানি পান করুন।খাবারের শুরুতে এক থেকে দুই গ্লাস পানি পান করুন। খাবার শেষে অন্তত এক থেকে দুই ঘণ্টা পর পানি পান করবেন। ৩.সঠিক নিয়মে খাবার খান। ৪.শারীরিক পরিশ্রম /ব্যায়াম করুন।যাদের মেদ বা ভুড়ি জমেছে তারা নিয়মিত ও সঠিক ব্যায়াম করতে পারেন। এর জন্য একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা যেতে পারে। মনে রাখবেন ভুল ব্যায়াম ও অনিয়ন্ত্রিত 'জিম এক্সারসাইজ' আপনার সমস্যা আরও বাড়িয়ে তুলতে পারে। ৫.ধুমপান এবং এই জাতিয় নেশা থেকে বিরত থাকুন। ৬.লালমাংস (চার পা বিশিষ্ট পশুর মাংস), দোকানের কেনা মিষ্টি, ঘি, ডালডা, ডাল ও ডালজাতীয় খাবার কম খান। ৭.বেশি উঁচু তলায় উঠার দরকার না হলে, লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করুন।
আপনি হয়ত প্রচুর পরিমাণে খাচ্ছেন তারপরও আপনার স্বাস্থ্য ঠিকমত বাড়ছে না। তার কারণ হল আপনি খাচ্ছেন, কিন্তু ঠিক নিয়ম করে সঠিক খাবারটি খাচ্ছেন না। খালি পেট ভরে এটা সেটা খেলেই হবে না। খেটে হবে উপযুক্ত খাবারটি। আপনার শরীরে একটি নির্দিষ্ট পরিমাণে প্রোটিন, কার্বন এবং ফ্যাট এর প্রয়োজন হয় প্রতিদিন। এর জন্য প্রতিদিন বাদাম এবং দুগ্ধজাত খাবার খান। প্রোটিনযুক্ত খাবার পেশী গঠনে সহায়তা করে। এটি শরীরের ওজন বৃদ্ধি করে থাকে। তাই প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে মাংস গ্রহণ করুন। রোজ খান ডিম, পনির ও পর্যাপ্ত পরিমাণে ভাত- রুটি-আলু। ওজন বাড়াতে চাইলে বসা ভাত খেলেই উপকার পাবেন। কেননা এটা থাকে প্রচুর ক্যালোরি। মিষ্টি খান রোজ।
ভালো স্বাস্থ্য পেতে হলে প্রতিদিন সুষম খাবার(আমিষ,শর্করা,ভিটামিন,খনিজ লবণ ও পানি) খেতে হবে।নিয়ম মাফিক চলাফেরা করতে হবে।ঠিক সময় খাওয়া দাওয়া, পরিমান মত ঘুম,পর্যাপ্ত ব্যায়াম,পরিষ্কার পরিছন্নতা বজায় রাখতে হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy