1 Answers

দেখা যায় পায়ুপথে রক্ত পড়ার অনেক কারণ, যা সাধারণ সমস্যা থেকে শুরু করে জটিল দুরারোগ্য ক্যান্সার পর্যন্ত হতে পারে। তা ছাড়া অনেক ক্ষেত্রে পরামর্শ ও ওষুধই চিকিৎসার জনা যথেষ্ট। তবে চিকিৎসার ধরন ও ফলাফল নির্ভর করে রোগীর রোগের কারণ বা কোন পর্যায়ে আছে তার ওপরে। রোগ যত তাড়াতাড়ি বা প্রাথমিক পর্যায়ে নির্ণয় করা যাবে, তার চিকিৎসা তত সহজ হবে এবং ফলাফলও হবে ততটাই ভালো। মনে রাখতে হবে, অপারেশনের ক্ষেত্রেও অপারেশন রোগের যত প্রাথমিক পর্যায়ে করা যাবে তার সফলতা ততটাই বেশি। তাই পায়ুপথে রক্ত দেখা গেলে অযথা অবৈজ্ঞানিক ও ভুল চিকিৎসা করে সময় নষ্ট না করে যথাসম্ভব তাড়াতাড়ি বিশেষত্ব সার্জনের শরণাপন্ন হওয়া জরুরি।

2950 views Answered

Related Questions

Next steps