2 Answers
যুক্তফ্রন্ট হল ১৯৫৪ সালের ৮-১২ মার্চ তারিখে অনুষ্ঠিত পূর্ব বাংলার আইনসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য গঠিত বিরোধী রাজনৈতিক দল সমুহের নির্বাচনী মোর্চা। এ নির্বাচনে যুক্তফ্রন্ট নিরঙ্কুশ বিজয় অর্জন করে। যুক্তফ্রন্ট প্রধানত পূর্ব বাংলার চারটি বিরোধী দল নিয়ে গঠিত হয়েছিল। এ চারটি দল হলো আওয়ামী লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজামে ইসলাম ও গণতন্ত্রী দল।
১৯৫৩ সালের নভেম্বর মাসে যুক্তফ্রন্ট একটি একুশ দফা কর্মসূচি প্রণয়ন করে এবং এটিকে নির্বাচনী ইশতেহারের অর্ন্তভুক্ত করে। পরিপূর্ণ স্বায়ত্তশাসনের পাশাপাশি ২১-দফার ইশ্তেহারে প্রতিরক্ষা, বৈদেশিক সম্পর্ক এবং অর্থ দপ্তর বাদে অন্যান্য সকল বিষয় কেন্দ্রীয় সরকার কর্তৃক পূর্ব বাংলার প্রাদেশিক সরকারের নিকট হস্তান্তর করার দাবি উত্থাপন করা হয়। ইশতেহারে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতিদান, রাজবন্দিদের মুক্তি, পূর্ব বাংলার মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন বর্ধমান হাউসকে বাংলা একাডেমী ভবনে রূপান্তর, ১৯৫২ সালে ছাত্রদের উপর পুলিশের গুলিবর্ষণের স্থানে শহীদ মিনার নির্মাণ, ২১ ফেব্রুয়ারিকে সরকারি ছুটির দিন ঘোষণা, ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়কে অধিকতর স্বায়ত্তশাসন প্রদান, আন্তর্জাতিক শ্রম সংস্থার নীতিমালা অনুসারে কলকারখানার শ্রমিকদের অর্থনৈতিক ও সামাজিক অধিকার প্রবর্তন, পাটশিল্প জাতীয়করণ, পণ্যের মূল্যমানের যথার্থতা নিশ্চিতকরণ এবং সমবায়ী প্রতিষ্ঠান ও কুটিরশিল্পের উন্নয়নের লক্ষ্যে সরকারি সহায়তা প্রদান ইত্যাদি অন্তর্ভুক্ত ছিল।
১৯৫৪ সালের নির্বাচনের মাধ্যমে সদ্য প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো মুসলিম লীগকে পরাজিত করার কৌশল হিসেবে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার পরিকল্পনা নেয়। ১৯৫৩ সালের ৩ ডিসেম্বর যুক্তফ্রন্ট মূলত চারটি বিরোধী রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত হয়। ১. মওলানা ভাসানীর নেতৃত্বাধীন আওয়ামী মুসলিম লীগ ২. শেরেবাংলা ফজলুল হকের কৃষক-শ্রমিক পার্টি ৩. মওলানা আতাহার আলীর নেজাম-ই-ইসলামী পার্টি ৪. হাজী দানেশের বামপন্থী গণতন্ত্রী দল। ♦ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল ‘নৌকা’।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy