1 Answers
১৯৪৭ সাল থেকেই পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের সাথে নানারকম বৈষম্যমূলক আচরণ করতে থাকে। তারা পূর্বপাকিস্তানের ভাষা বাংলাকেও স্বীকৃতি দিত না। তারা একমাত্র উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করতে চাইতো। যদিও পাকিস্তানের সংখ্যা গরিষ্ঠ ছিল পূর্বপাকিস্তান। সংখ্যাগরিষ্ঠদের মুখের ভাষা ছিল বাংলা। মুহাম্মদ আলি জিন্নাহ যখন বলেন--" উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা" তখন এদেশের দেশপ্রেমিক বাঙালীদের মধ্যে প্রতিবাদের এক ঝড় ওঠে। তারা বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য নানা সংগ্রাম করেন। এক পর্যায়ে পাকিস্তান সরকার ১৪৪ দ্বারা জারি করলেও পূর্বপাকিস্তান তথা এদের তেজি বাঙালী সেই ১৪৪ দ্বারা জারি ভেঙ্গে রাজপথে মিছিল বের করে। মিছিলে পুলিশ গুলি ছুড়তে থাকে। পুলিশের গুলিতে ভাষার জন্য শহীদ হন রফিক, সালাম, বরকত, জব্বার, শফিক প্রমুখ। তাদের আত্মত্যাগের মাধ্যমেই প্রতিষ্ঠিত হয় বাংলা। বাংলা পায় রাষ্ট্রভাষার মর্যাদা।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy