হস্তমৈথুন বাদ দিলে কেন ঘন ঘন স্বপ্নদোষ হয়?
আমি 4বছর হস্তমৈথুন করেছি।এখনএটা হস্তমৈথুন করা ছেড়ে দিয়েছি ।কিন্তু আমার ঘন ঘন কেন স্বপ্নদোষ হয় ।এবংএখন কি আমার শুকরানো কমে গেছে 1বছর পরে যদি আমি বিয়ে করি তাহলে কোন সমস্যা হবে কি যেমন দ্রুত বীর্য পাত ।বাবা হওয়ার সমস্যা
4571 views
1 Answers
ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আপনি প্রশ্ন করলেন হস্তমৈথুন বাদ দিলে ঘন ঘন স্বপ্নদোষ হয় কেন?
আসলে আপনি অতিরিক্ত হস্তমৈথুন করেছিলে এবং তা ৪ বছর স্থায়ী ছিলো আর এতো দিন হস্তমৈথুন করার কারনে আপনার অন্ডকোষ বীর্য তৈরি ঠিকি করে কিন্তু বীর্যথলীতে বীর্য ধরে রাখার ক্ষমতা কমে গেছে ফলে হস্তমৈথুন করা ছেড়ে দেওয়াতে বীর্যথলীর বীর্য গুলো লিঙ্গ সামান্য উত্তেজনায় ও রাতে ঘুমের ঘোড়ে বীর্যপাত হচ্ছে। যার প্রভাবে শরীর শুকিয়ে যাচ্ছে,মাথা ব্যথা করে সামান্য একটু বেশি কথা বললেই,বসে থেকে উঠলেই মাথা ঘোড়ে,শরীর দুর্বল লাগে ইত্যাদি সমস্যার সম্মুখীন হচ্ছেন। ইহা এক প্রকার রোগ বলতে পারেন যা হলো মেহ অথবা ধাতুদূর্বলাতা যার কারণে আপনার এই সমস্যা ।
আপনি হস্তমৈথুন করা ছেড়ে দিয়েছেন ভালো কথা তবে পর্নোগ্রাফি দেখা বন্ধ করতে হবে এবং এ অবস্থায় যতই ঘন ঘন স্বপ্নদোষ হোক না কেনো কোন সমস্যা নেই আর হস্তমৈথুন করার ইচ্ছা জাগলেও তা করবেন না তখন অন্য দিকে মনযোক দিবেন । এছাড়াও কিছু নিয়ম মেনে চলবেন প্রতিদিন যা হলো।
- হস্তমৈথুন করবেন না। ব্যায়াম করবেন।
- লিঙ্গ উত্তেজিত হলে লিঙ্গে হাত দিবেন না। বা লিঙ্গ উত্তেজিত হলে হাটাহাটি করবেন।
- একাই রাতে ঘুমাবেন না।
- পর্নগ্রাফী দেখবেন না ।
- যৌন বিষায়ক চিন্তাভাবনা করবেন না।
- মানুষের সাথে বন্ধুত্ব পূর্ণ সুস্থ সুন্দর সম্পর্ক সৃষ্টি করবেন।
- কোন পর্নগ্রাফী দেখবেন না শোয়ার আগে বা শোয়ার সময়।
- ঢিলাঢালা পোশাক পড়বেন সব সময়।
- টাইট আন্ডারওয়ার পরবেন না।
- দুঃশ্চিন্তা কমাবেন ।
- পর্যাপ্ত পরিমানে ঘুম ও বিশ্রাম নেবেন এবং বেশি রাত জাগবেন না।
- বেশি করে পানি পান করবেন।
- সকালে খালিপেটে ইসুবগুলের ভুসির শর্বত খাবেন যা আগেই রাতে ভিজিয়ে রাখবেন।( অবশ্যই ভুসিটি প্যাকেটজাত করা ক্রয় করবেন) এবং সকালে খালি পেটে এক মুঠো কাচা ছোলা খাবেন।
- নিয়মিত স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাদ্যখাবেন।
- আপনার smoking বা alcohol এর অভ্যাস থাকলে তা পরিহার করুন আস্তে আস্তে।
- ধর্মীয় অনুশাসন মেনে চলুন। মুসলিম হলে ৫ ওয়াক্ত নামায আদায় করুন।
- রাতে বেশি পানি পান করবেন না।
- শুধু বাম কাদ ও ডান কাদ হয়ে ঘুমাবেন। চিৎ হয়ে বা বুকের উপর ভর দিয়ে ঘুমাবেন না।
- লিঙ্গ বিছানার সাথে ঘসানোর চেস্ট করবেন না।
- শুধু রাতে কম খাবার খাবেন এবং ১ গ্লাস পানি খাওয়া ও হাত ধোয়া শেষ করবেন এবং খাবার খাওয়ার পর হাটাহাটি করুন। খাওয়ার সাথে সাথে ঘুমাতে যাবেন না।
- ঘুমাতে যাবার আগে প্রস্রাব করে নিন। এবং ঘুমানোর আগে প্রস্রাবের চাপ আসলে প্রস্রাব করে নিবেন।
- রাতে মাছ,মাংস,দুধ,শিদ্ধডিম,কলা,মধু,ঝোলযুক্ত খাবার খাবেন না। ইহা সকাল/ দুপুরবেলা খেতে পারেন
উপরোক্ত নিয়ম গুলো মেনে চলবেন ।যদি উপরোক্ত নিয়ম গুলো আপনার বিয়ের করার পূর্বমুহূর্ত পর্যন্ত মেনে চলেন তাহলে বাবা হতে পারবেন বা আপনি সুস্থ্য থাকবেন ইনশাআল্লাহ্। তবে যেহেতু এখন ঘন ঘন স্বপ্নদোষ হচ্ছে তাহলে একজন হামদার্দ ডাক্তারের চিকিৎসা নিবেন এবং ওনার পরামর্শে ইনস্পার্ম মেডিসিন খাবেন। আর উপরোক্ত নিয়ম গুলো অবশ্যই মেনে চলবেন । শুধু ঔষধ খাওয়ার মাধ্যমেই মেহ বা স্বপ্নদোষ থেকে মুক্তি পাবেন না যদি উক্ত নিয়ম গুলো মেনে না চলেন।
আশা করি বুঝতে পারছেন।
4571 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy