এখন শুধু মনগড়া উত্তর, ভুল উত্তর অনুমোদন দেয়া হচ্ছে কেন? নাকী বিস্ময় তার লক্ষে পৌঁচে গেছে?
2828 views

2 Answers

বিস্ময়ের লক্ষ্য হচ্ছে প্রশ্নোত্তরের মাধ্যমে সমস্যা সমাধান করা। সমস্যা যখন এখনও আছে তাই বলা যায় বিস্ময় এখনও লক্ষ্যে পৌছেনি। আদৌ পৌছবে না। এর আগে যেভাবে প্রশ্নের উত্তর করা হয় এখনও ঠিক সেভাবেই উত্তর করা হচ্ছে। হয়ত উত্তরে ভুল দেখতে পাচ্ছেন!!! কোনো প্রশ্নের উত্তরে ভুল থাকলে সেটা যাচাইবাছাই করে উপযুক্ত ব্যবস্থা করা হয়। এরপরেও কিছু কিছু উত্তর থেকে থাকে যা যথাসময় এ পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব হয় না। আপ্নারাও যখন বুঝতে পারতেছেন যে উত্তরটা ভুল ঠিক তখন আপনিও যদি একটু দায়িত্ব পালন করেন মানে ভুল উত্তরে সতর্ক করে দেন তাহলে সেটা দ্রুত আমাদের কাছে চলে আসবে। এরপরে আবার যাচাইবাছাই করা হবে।

2828 views

বিস্ময়ে একটি স্বেচ্ছাসেবাভিত্তিক সাইট। এখানে নিজের সমস্যার সমাধান প্রাপ্তি ও অন্যকে উপকার করার উদ্দেশ্যে সবাই এসে থাকে। এক্ষেত্রে কেউ উত্তর দেবার জন্য কারো কাছে বাধ্য নয়। যার ইচ্ছা বা মানসিকতা উত্তর দেবার থাকে সে উত্তর দেয়।  এরকম সাইটে এরূপ প্রশ্ন করা নিরর্থক। আপনি সঠিক উত্তর না পাবার নানা কারণ হতে পারে। হয়তো আপনার জিজ্ঞাসিত প্রশ্নের বিষয়াবলি সম্পর্কে অভিজ্ঞ কেউ বিস্ময়ে নেই, অথবা কেউ থাকলেও তার বিষয়টি চোখে পড়েনি, বা পড়লেও তার উত্তর দেবার মানসিকতা বা ইচ্ছা নেই।  প্রশ্নের উত্তরের জন্য ন্যূনতম গ্রহণযোগ্যতা অত্যন্ত নিঁখুতভাবে যাচাই করে তারপরেই তা উত্তর হিসেবে রাখা হয়। বিশেষ সদস্যগণ মানের বিচার করেও বহু উত্তর লুক্কায়িত করেন। এক্ষেত্রে আপনারা সতর্ক করে আমাদের কিছু সাহায্য করবেন তাহলে আরো বেশি সুশৃঙখলভাবে বিস্ময়ে উত্তরগুলি বিন্যস্ত থাকবে।  সুতরাং কোনো উত্তর যদি প্রশ্নে চাহিদা পূরণে অসক্ষম বলে মনে করেন তা সতর্ক করে কারণসহ উল্লেখ করুন। উত্তরকারীকে অবগত করতে মন্তব্য করুন। তাহলে বিস্ময়ে আরো বেশি সঠিক ও মানসম্মত উত্তর থাকবে।  আশা করি সর্বোপরি বিষয়টি বুঝতে পেরেছেন।

2828 views

Related Questions