আমি কি তার প্রেমে পড়েছি?

একটা ছেলে আজ ১১মাস আমার পিছু পিছু হাটে।তার ভাব ভঙ্গি দেখে মনে হয় সে আমায় লাইক করে (যেমন---আমার প্রাইভেট যখনই থাকুক,তাকে একটা নিদির্ষ্ট জায়গায় রোজ দেখা যায়, সে আমার দুই বছরের বড় এবং সে এখন এসএসসি পরীক্ষা দিচ্ছে,তাই দুজনকেই কোচিং করতে হয়,সে সবসময় আমার কোচিং ক্লাসের সামনে দাড়িয়ে থাকে।আমায় দেখলেই হুট করে হেসে দেয়,যেন মনে হয় অজান্তেই হাসছে )আমার দুইজন বান্ধবী আছে,যারা সবসময় আমার সাথে থাকে।তারাও এই ছেলেটিকে লক্ষ্য করেছে এবং ওরা ভেবেছে যে ওদেরকে ছেলেটা লাইক করে(পরে জানতে পারি বিষয় টা )কারণ ও সবসময় আমাদের দিকে তাকিয়ে থাকে।আমি তাদের এই ব‍্যাপারে কিছু জানাইনি এবং ওরাও আমায় কিছু বলে নি,কারণ এগুলো শুনতে আমার কাছে ভালো লাগে না।একসময় তারা বোঝে যে আমায় লাইক করে।এখন আমার কাছেও ছেলেটার পাগলামি গুলো ভালো লাগে।আমি কি তার প্রেমে পড়ে গেছি?
2643 views

1 Answers

হ্যাঁ, আপনি তার প্রতি দুর্বল হচ্ছেন । অনুরাগ তৈরি হচ্ছে আপনার মনে । এভাবে চলতে থাকলে এটাই একসময় ভালবাসার রুপ নেবে ।

2643 views Answered

Related Questions

Next steps