কেউ জানলে উত্তর দিয়ে সাহায্য করুন!!?

২০১৮ সালে HSC পরিক্ষা দিয়েছিলাম,GPA 2.50(optional fail)  আমার SSC+HSC gpa=6.61   আমি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে এইবার (২০১৯)সালে পরিক্ষা দিতে পারবো?? কেননা আমি দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগে সর্বনিম্ন ৬.৫০ হলেও পরিক্ষা দেওয়া যায়। কিন্তু আমার চর্তুথ বিষয়ে Fail আসার কারনে আমি বুঝতে পারছি না যে আমি কি পরিক্ষা দিতে পারবো কি না!! অনুগ্রহপুর্বক সঠিক পরামর্শ/উত্তর দিয়ে আমাকে সহায়তা করুন।  অনেক উপকৃত হবো।
2604 views

1 Answers

চতুর্থ বিষয় ফেল করলেও ঢাবির চারুকলা বিভাগে SSC এবং HSC মিলিয়ে ৬.৫০ পেলে ভর্তি পরীক্ষা দেওয়া যায়। তবে শর্ত আছে, SSC এবং HSC পরীক্ষার কোনটিতে ৩.০০ পয়েন্টের নিচে থাকতে পারবে না। কিন্তু আপনি HSC পরীক্ষায় ৩.০০ এর কম পেয়েছেন,তাই আপনার মোট পয়েন্ট ৬.৫০ এর উপরে হলেও ভর্তি পরীক্ষা দিতে পারবেন না। তাছাড়া ঢাবিতে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়া যায় না। তাই আপনি ২০১৮ সালে HSC পাশ করে ২০১৯ সালে ঢাবিতে ভর্তি পরীক্ষা দিতে পারবেন না।

2604 views Answered

Related Questions

Next steps