1 Answers
ন্যাপথোলিন বল (naphthalene balls): আপনার ঘরে টিকটিকির উৎপাত কমাতে ন্যাপথোলিন বল ব্যবহার করুন। ঘরের বিভিন্ন জায়গাতে ন্যাপথোলিন বল রেখে দিন। দেখবেন টিকটিকির উৎপাত কমে যাচ্ছে। কফি পাউডার (coffee powder): কফি পাউডার ও টোব্যাকো পাউডার এক সাথে মিশিয়ে একটি মিকচার বানান। এবার এই মিকচার আপনার ঘরের টিকটিকি বহুল জায়গাগুলোতে রেখে দিন। টিকটিকি এগুলো খেয়ে মারা যাবে। ময়ূর পালক (peacock feathers): টিকটিকি ময়ূরের পাখনা দেখে ভয় পায়। তাই ঘর থেকে টিকটিকি দূর করতে ঘরের দেয়ালে ময়ূরের পালক ঝুলিয়ে রাখুন। বরফ পানি (ice-cold water): একটি স্প্রে বোতলে বরফ পানি নিয়ে টিকটিকির গায়ে স্প্রে করুন। এতে টিকটিকির শরীরের তাপমাত্রা কমে যাওয়ায় এটি নড়াচড়া করতে পারবেনা আর এই সুযোগে টিকটিকি ধরে ঘরের বাইরে ফেলে দিন। রসুন (garlic): একটি স্প্রে বোতলে পূর্ণ করে পেঁয়াজ রস ভরে সাথে কয়েক ফোঁটা রসুনের রস মিশিয়ে ঘরে স্প্রে করুন। টিকটিকি পালিয়ে যাবে। ডিমের খোসা (egg shells): টিকটিকে বোকা বানিয়ে ঘর থেকে তাড়াতে ডিমের খোসার জুড়ি নেই। ঘরের বেশ কিছু জায়গাতে ডিমের খোসা রেখে দেখুন, টিকটিকি এগুলোকে অন্য কোন প্রাণী ভেবে ঘর ছেড়ে পালাবে। যারা টিকটিকির যন্ত্রনায় হয়রান কিন্তু তাদের তাড়ানোর উপায় খুঁজে পাচ্ছেন না তারা উপরের পদ্ধতিগুলো প্রয়োগ করলেই সন্তোষজনক ফলাফল পাবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy