অ্যামেরিক্যানদের মতো ইংরেজী উচ্চারন শিখতে চাই?
1 Answers
এটি অত্যন্ত মুশকিল। কারণ অন্য ভাষা মাতৃভাষার মত করে বলা বা উচ্চারণ করা প্রকৃতপক্ষে সম্ভব নয়। তবে চেষ্টা করলে কিছুটা করতে পারেন।
সবার আগে তো আপনার ইংরেজি খুব সুন্দরভাবে জানা থাকতে হবে। গ্রামার, ভকাবুলারি, নরমাল প্রোনাউন্সিয়েশন সবকিছু একদম ক্লিয়ার থাকতে হবে। বেসিক ইংরেজি নয়, একদম এ টু জেড ফুল ইংরেজি জানা থাকতে হবে।
এরপরে আপনি প্লে স্টোর হতে Duolingo অ্যাপটি ইন্সটল করুন। ল্যাংগুয়েজ হিসেবে ইংরেজি সিলেক্ট করুন। এই অ্যাপে যেকোনো ভাষা উচ্চারণ সহ খুব সুন্দরভাবে শেখানো হয়। তাই আপনার বেশ উপকার পাবেন।
তবে এভাবে তো আর সম্পূর্ণভাবে শেখা সম্ভব নয়। তাই আপনাকে এজন্য কোনো কোর্স করতে হবে। এটা অনলাইনে করাই ভালো। এজন্য গুগলে সার্চ করলে প্রচুর কোর্স পাবেন। ইউটিউবে সার্চ করেও উপকার পাবেন। সব মিলিয়ে কিছু ভিডিও ও টেস্ট দিলে আয়ত্তে এসে যাবে। অনলাইনের এই কোর্সটি করে দেখতে পারেন। আর আইএলটিএস এর জন্য যে কোর্স হয়ে থাকে তার একটাতে ভর্তি হয়ে যেতে পারেন।
এর পাশাপাশি প্রচুর হলিউডের মুভি সাবটাইটেল সহ দেখুন। এতে বেশ ভালোভাবেই উচ্চারণ সুন্দরভাবে শিখে যাবেন। বাজারে Real Method এর একটা অ্যামেরিকান ইংরেজি শেখার বই আছে। খুঁজলে এরকম বই পাবেন, সেটা পড়ে দেখুন।
শুরুতেই বলেছি পুরোপুরি অ্যামেরিকান প্রোনাউন্সিয়েশন শেখা সম্ভব নয়। উপরিউক্ত নির্দেশনা মেনে চেষ্টা করলে ৭০-৮০% শিখে যাবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy