পাঠাও (pathao) সম্পর্কে বিস্তারিত জানতে চায় এটার মাধ্যমে কি করা হয়?
2770 views

1 Answers

পাঠাও হচ্ছে রাইড শেয়ারিং সার্ভিস । এর মাধ্যমে আপনি ঢাকা, সিলেট, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম শহরের মধ্যে মোটর সাইকেলে রাইডার হিসেবে রাইড শেয়ার করে আয় করতে পারবেন । এবং ইউজার হয়ে রাইড শেয়ারিং সার্ভিস গ্রহণ করে মোটর সাইকেল যোগে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবেন যা এই যানজট এর শহরে দ্রুত যাতায়াত করতে অনেক উপযোগী মাধ্যম ।

এই প্রক্রিয়াটি সম্পূর্ণ পাঠাও app এর মাধ্যমে সম্পন্ন হয় । রাইডার হলে পাঠাও ড্রাইভ app ব্যবহার করতে হবে আর ইউজার হলে পাঠাও app ব্যবহার করতে হবে । 

ভাড়া সিস্টেম হচ্ছে কিলোমিটার এর উপরে । অর্থাৎ যত কিলোমিটার রাইড শেয়ার সার্ভিস গ্রহণ করবেন সে অনুযায়ী ভাড়া উঠবে ।


এছাড়াও পাঠাও এর পাঠাও ফুড, পাঠাও কুরিয়ার সার্ভিস আছে । এসব এর মাধ্যমেও আপনি আয় করতে পারবেন অথবা সেবা গ্রহণ করতে পারবেন ।


আপনি যেটাই করেন না কেন তার জন্য আপনাকে আপনার এরিয়াতে থাকা পাঠাও এর অফিসে গিয়ে ট্রেইনিং গ্রহণ করতে হবে । ট্রেইনিং এ অংশ নিলেই সব বিষয়ে ক্লিয়ার ধারণা পাবেন ।


2770 views

Related Questions