আমার অনেক দিন আগের একটা ফেবু আইডি ছিল ওটার নাম্বার পাসওয়ার্ড কিছু মনে নাই?
1 Answers
আপনি যদি আপনার হারানো ওই আইডি ফিরে পেতে চান তাহলে, ফেসবুকে গিয়ে forgotten password এ ক্লিক করুন। যে বক্স আসবে সে বক্সে নাম দিন আপনার সেই আইডির (নম্বর বা ইমেইল দেয়ার দরকার নেই)। এবার সার্চ প্রেস করুন। আইডির লিস্ট থেকে নাম ও প্রোফাইল পিকচার দেখে আপনার আইডি শনাক্ত করুন আর ক্লিক করুন। এবার আপনি আপনার আইডির নাম বা ইমেইল এর আংশিক দেখতে পাবেন। যদি সেটা আপনার বুঝতে পারেন তবে সে অনুযায়ী ফেসবুকের পরবর্তী নির্দেশনা অনুসরণ করুন। আর আপনি যদি সেই লিস্টে না থাকেন তবে I am not in this list ট্যাপ করে যে পেজ আসবে তাতে আপনার যেকোন ফেসবুক বন্ধু এর পূর্ন নাম দিতে হবে ও পরবর্তী নির্দেশনা অনুসরণ করতে হবে। আপনি বললেন আপনার বর্তমান আইডির সাথে ওটা যুক্ত করা আছে। তাই আপনি লিস্টে নিজের আইডি না পেলে বিকল্প পদ্ধতিতে আপনার বন্ধুর নাম না দিয়ে নিজের নাম দিতে পারেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy