1 Answers
আল্লাহ তায়ালা বলেনঃ স্মরণ কর, যখন তোমরা তোমাদের প্রতিপালকের নিকট সাহায্য প্রার্থনা করছিলে তখন তিনি তোমাদেরকে জবাব দিলেন, আমি তোমাদেরকে এক হাজার ফেরেশতা দিয়ে সাহায্য করব যারা পর পর আসবে। (আল-আনফালঃ ৯) ইবনে জারির (রহঃ) হজরত আলী (রাঃ) সূত্রে বর্ণনা করেছেন যে, হজরত জিবরাইল (আঃ) এক হাজার ফেরেশতা নিয়ে রাসুল (সাঃ)- এর ডান দিকে আর হজরত মিকাইল (আঃ) এক হাজার ফেরেশতা নিয়ে রাসুল (সাঃ)-এর বাম দিকের বাহিনীর সঙ্গে এসে মিলিত হন। তবে আল্লামা ইবনে কাছির (রহঃ) হজরত ইবনে আব্বাস (রাঃ) সূত্রে বর্ণিতঃ ফেরেশতার বাহিনীদ্বয়ের পাঁচশত করে মোট এক হাজার ফেরেশতা আগমনের তথ্যটিকে সর্বাধিক বিশুদ্ধ অভিমত বলে উল্লেখ করেছেন। ইমাম বুখারি (রহঃ) সহিহ বুখারি শরিফে বদরের যুদ্ধে ফেরেশতা উপস্থিত হওয়ার বিষয়ে পৃথক একটি অধ্যায় রচনা করে ফেরেশতাদের আগমনের বিষয়টি স-প্রমাণ করেছেন। (তাফসিরে মাআরেফুল কোরআন ও ইবনে কাছির অবলম্বনে)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy