৭৫০ স্কয়ার ফিট ছাদের ঢালাই পর্যন্ত খরচ?

আমার গ্রামের বাড়িতে ২৫*৩০ ফুট = ৭৫০ স্কয়ার ফিট এর একটা বাড়ির শুধুমাত্র ছাদের ঢালাই পর্যন্ত কত টাকা খরচ হবে একটু জানতে চাই বিস্তারিত ।

দুতলার ফাউন্ডেশন এর জন্য রেডি করব আপাতত । তবে দুতলা এখন করব না এখন শুধু একতলার ছাদ এর ঢালাই এর কাজটুকু করব ।

৬ টা বড় পিলার এর ৪ টা ছোট পিলার দিব বারান্দায় ।

কত কেজি রড লাগবে ?

কয় হাজার ইট লাগবে ?

কয় বস্তা সিমেন্ট লাগবে ? 

কয় ট্রাক বালু লাগবে ? 

গ্রামের বাড়িতে মিস্ত্রি খরচ কত পার স্কয়ার ফিট ?

একটু বিস্তারিত জানালে উপকৃত হবো । 

 অগ্রিম ধন্যবাদ
image

12344 views

1 Answers

এখানে স্ট্যান্ডার্ড একটি খরচ এবং পরিমান দিচ্ছি। স্থান ও পরিস্থিতিভেদে এই তথ্য একটু এদিক অদিক হতে পারে। 


৭৫০ বর্গফুটের ছাদ ঢালাই এর ক্ষেত্রে, 

১। সিমেন্টঃ কোম্পানি ভেদে দাম বিভিন্ন, কিন্তু সাধারণত ভালো কোয়ালিটির প্রতি ব্যাগ ৪০০ টাকা (এর কমেও আছে ৩০০-৩৮০ তে)। আপনার বাড়িতে লাগবে মোট ১৬০ ব্যাগ।    


সুতারং, সিমেন্ট খরচ = ৳৬৪,০০০ 


২। রডঃ রডের ক্ষেত্রে প্রকারভেদ হয়। যদি 'গ্রেড ৪০' এর রড কেনেন তবে প্রতি টন ৪০-৫০ হাজার, যদি 'এঞ্জেল' এর কোম্পানি কেনেন তবে প্রতি টন ৬০-৮০ হাজার। 


আপনার প্রায় মোট ২৮২০ কেজি রড লাগবে অর্থাৎ, কিনতে হবে ৩ টন। 


সুতরাং, রড খরচ = ৳৪০,০০০-৫০,০০০ (গ্রেড ৪০)/৳৬০,০০০-৳৮০,০০০ (এঞ্জেল)


৩।ইটঃ ইটের মধ্যে ৩ টা কোয়ালিটি থাকে। ১ম শ্রেণী= ৳৬,০০০ ; ২য় শ্রেণী= ৳৫,০০০ ; ৩য় শ্রেণী= ৳৩,০০০ (এক্ষেত্রেও স্থান এবং কোম্পানিভেদে দাম একটু ভিন্ন হতে পারে)


আপনার প্রায় ৬,৫০০ ইট লাগবে, প্রায় ৪ পিকেট। 


আনুমানিক ৳৮০,০০০ ধরুন ইটের জন্য।


৪। বালি (লোকাল ট্রাক)= ৳৫০,০০০ 

৫।গাথানি = ৳৮০,০০০

৬। মিস্ত্রী খরচ, ছাদ = ৳৩৭,৫০০ (৳৫০ বর্গফুট)        

৮।ইত্যাদি ঝুট-ঝাল খরচ= ৳২০,০০০ 


মোটমাট (আনুমানিক) কাঁচামাল ও শ্রমিকের খরচ= (৳৬৪,০০০+৳৫০,০০০+৳৮০,০০০+৳৫০,০০০+৳৮০,০০০+৳৩৭,৫০০,৳২০,০০০)= ৳৩,৮১,০০০ 


রং,দরজা,জানালা,প্লাস্টার,প্লাস্টার এর পানি, ইত্যাদি সব নিয়ে বাড়ি করতে মোট লাগবেঃ ৳৫,০০,০০ 


বিঃদ্রিঃ ভাইয়া, মাথায় রাখবেন যে এলাকা,স্থান,পরিস্থিতি,ব্যাক্তি,বাজারদর ভেদে এই হিসাব সামান্য এদিক অদিক হতে পারে। কিন্তু এই মাপে বাড়ি করতে মোটমাট এইরকমই খরচ হবে। পারলে হাতে এক্সট্রা ৳৫০,০০০ নিয়ে কাজ সুরু করুণ। যাতে কোনো ইমারজেন্সিতে চলে আসলে নির্মাণ কাজ বন্ধ না থাকে। আর যেহেতু গ্রামে বাড়ি করছেন, মিস্ত্রীরা একটু টাকা নিয়ে বিতর্ক করতে পারে। কিন্তু ৭৫০ বর্গফিটের জন্য সাধারনত ৳৪০,০০০ এর বেশি লাগার কথা না।


দোয়া রইল, আশা করি ভালোভাবে বাড়ির সংকল্প বাস্তবায়ন করতে পারেবেন ^_^

12344 views Answered

Related Questions

Next steps