কোরআন কি গাধাকে, কুকুরকে সৃষ্টির অধম বলেছে?

আমার বন্ধু আমাকে প্রশ্ন করেছে যে কোরআন যদি সৃষ্টিকর্তা বানি হয়ে থাকে,তাহলে তিনি কেন কাফেরদের কে গাধা ও কুকুরকে সৃষ্টির অধম বলেছেন। দয়া করে এই বিষয়ে কিছু বলেন।
#কুকুর
2679 views

1 Answers

কুরআনে গাধা ও কুকুরকে সৃষ্টির অধম বলা হয় নি, বরং কাফের ও মুশরেকদেরকেই সৃষ্টির অধম বলা হয়েছে। পবিত্র কুরআনে মহান আল্লাহ তায়ালা এরশাদ করেছেন, "আহলে-কিতাব ও মুশরেকদের মধ্যে যারা কাফের, তারা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে থাকবে। আর, তারাই সৃষ্টির অধম।" (সুরা বাইয়্যিনাহ, আয়াত নং ৬)। তবে, কিছু কিছু মানুষের কর্মের ওপর ভিত্তি করে আল্লাহ তায়ালা তাদেরকে চতুষ্পদ জন্তু (গাধা, কুকুর, শুকর - ইত্যাদি) ও তার চেয়েও নিকৃষ্ট বলেছেন। যেমনঃ কুরআনের ভাষায় - "আর অবশ্যই আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য বহু জিন ও মানুষকে। তাদের রয়েছে অন্তর, তা দ্বারা তারা বুঝে না, তাদের রয়েছে চোখ, তা দ্বারা তারা দেখে না এবং তাদের রয়েছে কান, তা দ্বারা তারা শুনে না। তারা চতুষ্পদ জন্তুর মত বরং তারা অধিক পথভ্রষ্ট। তারাই হচ্ছে গাফেল।" (সুরা আরাফ, আয়াত নং ১৭৯) 

2679 views Answered

Related Questions

Next steps