কেন ঐটা হয়? ব্যাখ্যা করুন।
6051 views

1 Answers

আমরা জানি, নিষ্ক্রিয় গ্যাস সবচেয়ে বেশি স্থিতিশীল এবং এদের সবার বাইরের স্তরে আটটি করে ইলেকট্রন থাকে (হিলিয়াম ব্যাতীত)। সব মৌলই স্থিতিশীল হতে চায়, তাই তারা নিজের সবার বাইরের স্তরে আটটি করে ইলেকট্রন রাখতে চায়। যেমন, নিষ্ক্রিয় গ্যাস নিয়ন (Ne) এর পারমাণবিক সংখ্যা ১০, এর বাইরের স্তরে আটটি করে ইলেকট্রন থাকে।অপরদিকে সোডিয়ামের (Na) পারমাণবিক সংখ্যা ১১ এবং এর বাইরের স্তরে ১ টি ইলেকট্রন। সোডিয়াম যদি তার সবার বাইরের স্তরের এই একটি ইলেকট্রন ত্যাগ করে দেয় তাহলে তার বাইরের স্তরেও আটটি ইলেকট্রন থাকবে এবং সে নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মত স্থিতিশীলতা অর্জন করবে।একটি ইলেকট্রন ত্যাগ করার কারণে প্রশম Na পরমাণুটি ধনাত্মক চার্জবিশিষ্ট সোডিয়াম আয়নে পরিণত হবে। সোডিয়াম পরামাণুর সবার বাহিরের স্তর থেকে এই একটি ইলেকট্রন অসীম দূরত্বে অপসারণ করে তাকে ধনাত্মক Na⁺ আয়নে পরিণত করতে প্রয়োজনীয় শক্তিকেই প্রথম আয়নিকরণ শক্তি বলে। Na+ এর ইলেকট্রন বিন্যাস :1s২,2s২,2p৬। Ne এর বিন্যাস:1s২,2s২,2p৬। এদের গঠন কাঠামোগত দিক দিয়ে একই হলেও Na+ এর নিউক্লিয়ার আধান বেশি হওয়ায় Na+ এর সর্ববহিস্থ স্তরের প্রতি আকর্ষণ বেশি,ফলে Ne অপেক্ষা Na+ এর আকার ছোট হয়। তাই Na+ এর আয়নিকরণ শক্তির মান বেশি।

6051 views

Related Questions