ইস্তিগাফফার পড়ার নিয়ম...!?
1 Answers
আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনাই হচ্ছে ইস্তেগফার । নিম্নে হাদিস অনুযায়ি ইস্তেগফার করার কিছু নিয়ম:
১। অস্তাগফিরুল্লাহ (আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি)।
প্রতি ওয়াক্তে ফরয সালাতে সালাম ফিরানোর পর রাসূল(সঃ) ৩বার পড়তেন ।(মিশকাত)
২।অস্তাগফিরুল্লাহা ওয়া আতুবু ইলাইহি (আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি ও তার দিকে ফিরে আসছি)
রাসূল(সঃ) প্রতিদিন ৭০ বারের অধিক তাওবা ও ইস্তিগফার করতেন।(বুখারি)
৩।রাব্বিগ ফিরলী,ওয়া তুব আলাইয়্যা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহীম।(হে আমার প্রভু,আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তাওবা কবুল করুন।নিশ্চয় আপনি মহান তাওবা কবুলকারী)
২য় বর্ননায়"রাহীম" এর বদলে গাফূর ।অর্থ-তাওবা কবুলকারী ও ক্ষমাকারী।
রাসূল(সঃ) এক বৈঠকে এই দোয়া ১০০ বার পড়তেন । (আবু দাউদ,ইবনে মাজাহ,তিরমিযি,মিশকাত)
৪।অস্তাগফিরুল্লা-হাল্লাজী লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি(আল্লাহর কাছে ক্ষমা চাই তিনি ছাড়া প্রকৃতপক্ষে কোন মাবুদ নাই,তিনি চিরন্জ্ঞিব,চিরস্থায়ি এবং তার কাছে তওবা করি)
এই দোয়া পড়লে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন যদিও সে যুদ্ধক্ষেত্র হতে পলায়নকারি হয়। (আবু দাউদ,তিরমিযি,মিশকাত)।
৫।সাইয়্যেদুল ইস্তেগফার-আল্লাহর নিকট ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ দোয়া।
এই দোয়া সকালে পড়ে দিনে মারা গেলে অথবা রাতে পড়ে রাতেই মারা গেলে জান্নাতে যাবে।(বুখারি)
আশা করি এরপর ইস্তেগফার নিয়ে আর কোন প্রশ্ন থাকবে না । ইস্তেগফার সবকিছুর সমাধান ।আল্লাহ সবাইকে ক্ষমা করে দিন। আমিন । (সংগৃহিত)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy