ডি।এন।এ সম্পর্কে?
1 Answers
DNA test কি সেটা আগে আপনাকে বুঝতে হবে। আপনি কেন DNA test করাতে চান তা বলেননি । আপনি জানেন কি রোগ নির্ণয় করার জন্য সাধারনত DNA test করা হয়না। এই টেস্ট করা হয় মুলত সম্পর্ক নির্ণয়ে। তাই এই টেস্ট আপনার একা করিয়ে তেমন কোন লাভ নেই বা আদৌ প্রয়োজন নেই। যদি এমন হয় যে আপনার কোন পরিচিত বা অজ্ঞাত ব্যক্তি বা। এমন কোন ব্যক্তির লাশ বা খুব ছোট বেলায় আপনি হারিয়ে গেছেন বা অপরাধী সনাক্ত করার জন্য দুটো মানুষের DNA test করা হয়। ধরুন আপনার ছোট ভাই হারিয়ে গেছে, বড় হয়ে কেউ দাবী করছে সে আপনার ভাই। কিন্তু চেহারা দেখে বোঝা সম্ভব নয়। এই ক্ষেত্রে আপনার ও ঐ ব্যক্তির DNA test করে সিকুয়েন্স মেলানো হয়। মিল থাকলে ভাই না থাকলে অন্য কেউ। কিন্তু যদি এমন কিছুই না ঘটে ,আপনি নিজে নিজে টেস্ট করাতে চান তবে এর কোন কাজ নাই। হ্যা আপনি যেনে রাখলেন জাস্ট এইতুকুই। ডীএনএ টেস্ট করার জন্য আপনার কোন প্রস্তুতি বা কোন উপায় অবলম্বন করার দরকার নাই। ডাক্টার সব কিছুই করবেন। ডাক্টার আপনার কাছে থেকে কোষ নেবেন মাত্র যা দিতে আপনার কোন রুপ পুর্ব প্রস্তুতির দরকার নাই কারন রক্ত চুল, লালা, গায়ের চামড়া ইত্যাদি থেকে সহজে কোষ সংরহ করা যায়। যেহেতু আপনি নিজে উপস্থিত থাকবেন তাই এক্ষেত্রে গালের কোষ নেন ডাক্টারগন। একটি কাটির ডগায় তুলা পেচিয়ে( অনেক কানের কাঠু কটনের মত) তা আপনার ঠোটের ভেতরের গায়ে বা তালু বা চোয়ালের পাশে গালের ভেতর একটু ঘষে বের করলে তাতে বহু কোষ উঠে আসে। এভাবে সংগ্রহ করা যায়। আর ডাক্টারগন মুলত কোষ থেকে কমগতির(4200rpm এর নিচে) সেন্ট্রিফিউগেশোন প্রক্রিয়ায় কোষ থেকে ডীএনএ পৃথক করে লবন পানি দিয়া পরিষ্কার করে ক্রোমোসোম বের করেন। এর রেস্ট্রিকশন এনজাইম দিয়া ডিএনএ কেটে কিছু অংশ আলাদা করে এর গাঠনিক সংকেত বেস এর অবস্থান সিকুয়েন্স প্রভুতি চিত্র এবং গ্রাফ করে দুটোর সাথে মেলান। এভাবেই ডীএনএ টেস্ট হয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy