গ্রাফিক্স ডিজাইন শিখবো?
2 Answers
টাকা ইনকাম করতে পারবেন কিনা, কত পারবেন তা নির্ভর করে আপনার দক্ষতার উপর। এটি বলা কারও পক্ষে সম্ভব নয়। তবে গ্রাফিক্স ডিজাইনের জন্য adobe photoshop, adobe illustrator অবশ্যই শিখতে হবে। সত্যি বলতে কি এই দুটোই প্রকৃত পক্ষে গ্রাফিক্স ডিজাইনের পূর্ন সফটওয়ার। কোর্সে এ দুটো অবশ্যই শেখাবে যদি সেন্টারটি ভাল হয়। ফটোশপ দিয়ে শুরু হবে আপনার শিক্ষা তবে লম্বা কোর্সের ক্ষেত্রে কোন কোন কোম্পানি পেইন্ট দিয়া শুরু করে যদিও পেইন্ট দিয়া প্রফেশনাল মানের ভাল কিছু করেনা।
গ্রাফিক্স ডিজাইন হচ্ছে অনলাইন জগতের এক বিশাল সম্ভাবনাময় ভান্ডার। প্রতিনিয়ত মানুষ এর প্রয়োজন অনুভব করছে। দিন দিন তুমুল হারে বেড়েই চলেছে এর চাহিদা। তাই সময়ের সাথে তাল মিলিয়ে গ্রাফিক্স ডিজাইন শিখে আপনিও যুক্ত হতে পারেন পৃথিবীর সাথে। এটি হচ্ছে এমন একটি সেক্টর যেখানে আপনার সৃজনশীলতা প্রকাশের ব্যাপক সম্ভাবনা রয়েছে। আপনি চাইলেই নিজেকে একজন ভাল গ্রাফিক্স ডিজাইনার হিসেবে গড়ে তুলতে পারেন। তবে এর জন্য আপনাকে অবশ্যই অবশ্যই কঠোর পরিশ্রম এবং সাধনা করতে হবে। কষ্ট ছাড়া কেষ্ট মেলে না, কথাটা অনলাইন এবং অফলাইন দুটোর জন্যই প্রযোজ্য।
যাই হোক চলুন দেখি গ্রাফিক্স ডিজাইন এ কি কি কাজ পাবেন-
১. লোগো ডিজাইন
২. প্রোডাক্ট হলোগ্রাম ডিজাইন
৩. ইমেজ রিসাইজ এন্ড এডিটিং
৪. ফটো রিটাচিং
৫. স্কেচ তৈরি
৬. ওয়েব সাইটের জন্য পিএসডি তৈরি
৭. বিভিন্ন পিএসডি ইমেজকে ভেক্টরে কনভার্ট করা
৮. বিজনেস কার্ড ডিজাইন
৯. ব্যানার/পোস্টার ডিজাইন
১০. স্টিকার ডিজাইন ইত্যাদি
(টাকা ইনকাম করা সেটা নির্ভর করবে অাপনার কাজের উপর)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy