নিচের অনুচ্ছেদের অপপ্রয়োগ শুদ্ধ কর:?

ইদানীংকাল যুব সমাজের মধ্যে মাদক ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। দিন দিন মাদকাসক্তেন সংখ্যা বেড়েই চলিতেছে। এর ফলে যুব সমাজ ধ্বংসের দারপ্রান্তে দাড়িয়েছে। সরকার কার্য্যকর পদক্ষেপ না নিলে দেশ ভালো সংকটে পড়বে। এই অবস্থা থেকে উত্তরনের জন্য সকল জনগণের সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ।
3211 views

1 Answers

ইদানীং যুব সমাজের মধ্যে মাদক ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে।দিন দিন মাদকাসক্তের সংখ্যা বেড়েই চলছে।এর ফলে যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে।সরকার কার্যকর পদক্ষেপ না নিলে দেশ মারাত্মক সংকটে পড়বে।এই অবস্থা থেকে উত্তরণের জন্য জনগণের সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ।

3211 views Answered

Next steps