যে কোন পাঁচটি/সাতটি বাক্য শুদ্ধ করে লিখে দিন?

১. তিনি স্বস্ত্রীক কুমিল্লায় থাকেন। ২. বাংলাদেশ একটি উন্নতশীর দেশ। ৩. ছেলেটি ভয়ানক মেধাবী। ৪. সকর ছাত্রগণ পাঠে মনোযোগী নয়। ৫. সমৃদ্ধশালী বাংলাদেশ আমাদের একান্ত কাম্য। ৬. আমাদের দেশ এক সময় ব্রিটিশদের অধীনস্থ ছিল। ৭. পরীক্ষা এলেই কেউ কেউ চোখে হলুদফুল দেখে। ৮. তাকে মাদ্রাসায় যাইতে হবে।
2949 views

3 Answers

  1. তিনি স্ত্রি সহ কুমিল্লায় থাকেন । 
  2. বাংলাদেশ একটি উন্ন্যনশীল দেশ ।
  3. সকল ছাত্র পড়ায় মনোযোগী নয় ।
  4. পরীক্ষা এলেই কেউ চখে হলুদফুল দেখে । 
  5. তাকে মাদ্রাসায় জেতে হবে । 
2949 views Answered

#বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। #ছেলেটি অত্যান্ত মেধাবী। #ছাত্ররা পাঠে মনোযোগী নয়। #আমাদের দেশ এক সময় ব্রিটিশদের অধীন ছিল। #পরীক্ষা এলেই কেউ কেউ চোখে শর্ষে ফুল দেখে।

2949 views Answered
  1. তিনি সস্ত্রীক কুমিল্লায় থাকেন।
  2. বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ।
  3. ছেলেটি অত্যন্ত মেধাবী।
  4. সকল ছাত্র পাঠে মনোযোগী নয়।/ছাত্ররা পাঠে মনোযোগী নয়।
  5. সমৃদ্ধ বাংলাদেশ আমাদের একান্ত কাম্য।
  6. আমাদের দেশ একসময় ব্রিটিশদের অধীন ছিল।
  7. পরীক্ষা এলেই কেউ কেউ চোখে শর্ষে ফুল দেখে।
  8. তাকে মাদ্রাসায় যেতে হবে।
2949 views Answered

Related Questions

Next steps