3 Answers
সকালে প্রথমে ঘুম থেকে উঠেই এক গ্লাস পানি খাবেন।কাচা পেঁপে না ধুয়ে খেলে উপকার পাবেন।এতে গ্যাস কমে যায়।আর আপনি ভালো গ্যাসের ঔষধ খান।ফিনিক্স ২০ গ্যাসের ওষুধটিও খেতে পারেন।
প্রতিদিন প্রচুর পরিমানে পানি (৯-১০ গ্লাস) পান করুন । ৩ বেলা খাবার সময় নির্দিষ্ট পরিমান সময়ের পারথক্য রাখবেন । প্রতিদিন একই নিয়মে খাবার খাবেন । দিনে দুইবার খাবার ২৫-৩০ মিনিট পূর্বে গ্যাস এর ঔষধ খাবেন ।ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, অতিরিক্ত তেল জাতীয় খাবার পরিহার করুন , ভাজাপড়া খাবার খেলে পরিমান মত আহার করবেন ।
সাধারণত বেশি ঝাল ও তৈলাক্ত খাবার খাওয়া, অনিয়মিত খাদ্যাভ্যাস, দুশ্চিন্তা, ব্যায়াম না করা ইত্যাদির কারণে পেটে গ্যাস তৈরি হয়। বিভিন্ন ধরনের খাবারের কারণেও গ্যাস হতে পারে। চলুন জেনে নেয়া যাক – গ্যাস হলে করনীয় : • ঘুমাবেন না : খাবার খাওয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়বেন না। কারণ খাবার হজম না হলে পেটে গ্যাস তৈরি করে। • ডাল জাতীয় খাবার খাবেন না : গ্যাস হলে যেকোনো ধরণের ডাল যেমন, মসুরের ডাল, বুট, ছোলা, বীণ, সয়াবিন ইত্যাদি খাবেন না। কারণ এগুলোতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, সুগার ও ফাইবার যা সহজে হজম হতে চায় না এবং গ্যাসের সমস্যা সৃষ্টি করে। • তেল জাতীয় খাবার : ডুবো তেলে ভাজা যেকোনো ধরণের তৈলাক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকুন। • শাক-সবজি : যে সবজিগুলো সহজে হজম হয় না যেমন, ব্রকলি, ফুলকপি, বাঁধাকপি, পালং শাকে থাকা রাফিনোজ নামক উপাদান পেটে গ্যাস তৈরি করে। গ্যাস নিরাময়ের উপায় : • ব্যায়াম বা হাঁটাহাঁটি করুন : নিয়মিত ব্যায়াম কিংবা সময় নিয়ে হাঁটাহাঁটির অভ্যাস করুন। এতে পেটের মধ্যে গ্যাস জমতে পারবে না। • দই বা মাঠা : দইয়ের মধ্যে রয়েছে প্রোবায়টিক উপাদান যা হজম শক্তি বৃদ্ধিতে সহায়তা করে গ্যাসের ব্যথা কমিয়ে আনে। এছাড়া মাঠাতে থাকা ল্যাক্টিক এসিড গ্যাসকে স্বাভাবিক করে।তাই প্রতিদিন নিয়মিত মাঠা বা দই খেলে ভালো উপকার পাওয়া যায়। • শসা : পেট ঠাণ্ডা রাখতে শসার তুলনা হয় না। এতে রয়েছে ফ্লেভানয়েড ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা পেটে গ্যাসের চাপ কমিয়ে আনে এবং বুকের জ্বালা দূর করে। • আদা : আদা সবচাইতে কার্যকরী অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদানসমৃদ্ধ খাবার যা গ্যাসের সমস্যা দূর করে। আদা চুষে খেলে কিংবা চা বানিয়ে খেলে এই কষ্ট থেকে রেহাই পাওয়া যায়। গ্যাসের জন্য উল্লেখিত উপায়গুলো অবলম্বনের পরও যদি গ্যাস না কমে তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী পদক্ষেপ নিন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy