সরকার গঠনরূপ নিয়ম কী কী?
সরকার গঠন করা সম্পূর্ণ নিয়ম জানতে চাচ্ছি,
1 Answers
সংসদ নির্বাচনের পর জাতীয় সংসদের স্পিকার সকল নির্বাচিত এমপিকে শপথ বাক্য পাঠ করাবেন। এরপর রাষ্ট্রপতি সংখ্যাগরিষ্ঠ দলকে সরকার গঠনের জন্য অাহবান জানাবেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে। তাই রাষ্ট্রপতি আওয়ামীলীগকে সরকার গঠনের জন্য অাহবান জানাবেন। সরকার গঠন করতে হলে প্রধানমন্ত্রী,মন্ত্রী,প্রতিমন্ত্রী দরকার। সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামীলীগ নিজেরা সিদ্ধান্ত নিবে কে প্রধানমন্ত্রী হবেন। এ কথা নিশ্চিতভাবে বলা যায় অাওয়ামীলীগ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে বাছাই করবে। মন্ত্রী ও প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়ার দায়িত্ব প্রধানমন্ত্রীর। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রী ও প্রতিমন্ত্রী নিয়োগ দিবেন। এরপর বঙ্গভবনে রাষ্ট্রপতি অাবদুল হামিদ প্রধানমন্ত্রী,মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে শপথ বাক্যে পাঠ করাবেন। এভাবে সরকার গঠিত হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy