আমাকে ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য কোন ইউনিটে কোচিং করা উচিত?

আমি বিজ্ঞান বিভাগের ছাত্রী আমার এস এস সি তে জিপিএ 4.77 এইচএসসিতেও বিজ্ঞান বিভাগ নিয়েই পড়াশোনা করছি কিন্তু প্রিপারেশন তেমন ভালো নয় জিপিএ 4....কিছু একটা হতে পারে....আমাকে ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য কোন ইউনিটে কোচিং করা উচিত?
2514 views

1 Answers

প্রায় সকল সরকারি বিশ্ববিদ্যালয়ে A ইউনিট (বিজ্ঞান বিভাগ) এর ভর্তি পরীক্ষায় পদার্থ,রসায়ন,জীববিজ্ঞান,গণিতের পাশাপাশি বাংলা ও ইংরেজী থেকে প্রশ্ন করা হয়। আবার D ইউনিট (মানবিক/ব্যবসা/মানবিক বিভাগ) এর ভর্তি পরীক্ষায় বাংলা,ইংরেজী এবং সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করা হয়। তারমানে দেখা যাচ্ছে, A ইউনিটের কোচিং করলে D ইউনিটের প্রায় ৫০% প্রস্তুতি নেওয়া হয়ে যায়। আপনি যদি এইচএসসিতে জিপিএ ৪.০০ এর বেশি পান তাহলে A ইউনিটে কোচিং করা উচিত। A ইউনিটে কোচিং করার পাশাপাশি বাসায় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সাধারণ জ্ঞানের বই পড়লে D ইউনিটের প্রস্ততি হয়ে যাবে। যদি এইচএসসিতে জিপিএ ৪.০০ এর নিচে অাসে তাহলে শুধুমাত্র D ইউনিটে কোচিং করা উচিত।

2514 views Answered

Related Questions

Next steps