1 Answers
আল্লাহ তায়ালা বলেনঃ তারাই তো আল্লাহর মসজিদের আবাদ করবে, যারা ঈমান আনে আল্লাহ ও শেষ দিনের প্রতি, সালাত কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। অতএব আশা করা যায়, তারা হবে সৎপথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত। (সুরা আত-তাওবাঃ ১৮) আয়াতে আল্লাহর মসজিদ নির্মানের ও আবাদের যোগ্যতা কাদের রয়েছে তা জানিয়ে বলা হয়েছেঃ আল্লাহর মসজিদ আবাদ করার যোগ্যতা রয়েছে উপরোক্ত গুণাবলীসম্পন্ন নেককার মুসলিমদের। যাদের চারটি বৈশিষ্ট্য রয়েছে তারাই শুধু মাসজিদ আবাদ করবেঃ এক. যারা আল্লাহ তাআলা ও আখিরাতের ওপর বিশ্বাসী হবে। দুই. সালাত কায়িম করবে। তিন. যাকাত প্রদান করবে। চার. এবং আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে ভয় করবে না। তাই মাসজিদ পরিচালনা কমিটিরও এ বৈশিষ্ট্যসমূহ থাকা আবশ্যক। তাহলেই মাসজিদের উন্নয়ন আশা করা যায়। খতিব সাহেবদের উচিত কমিটিকে ভয় না করে আল্লাহ তাআলাকে ভয় করে সততার সাথে দীনী দায়িত্ব পালন করা।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy