অপারেশন পরবর্তী সমস্যা?
আসস্লামুলাইকুম .... একটু সাহায্য করবেন আশা করি.... আমি গত ৩০/১১/২০১৮ ইং তারিখে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালে ডা: এস এম এ ইরফান স্যার এর কাছে এনাল ফিশার এর অপারেশন LIS করিয়েছি আলহামদুলিল্লাহ সব কিছু ভালমতই চলছিল কিন্তু আমি গত ৮-১০ দিন যাবত লক্ষ করছি মলদ্বার এর বাম পাশে ২ ইঞ্চি উপরে ছোট একটা ফোলার মত গুটি প্রথম এ হালকা চাপ দিয়ে ব্যাথা লাগছিল কিন্তু এখন কোনো ব্যাথা নাই আর আমার তেমন কোনো সমস্যা ও হচ্ছে শুধুমাত্র ফোলাটার জন্য টেনশন হচ্ছে চিন্তা করছি কি করব আর আমার বাসা ঢাকা থেকে অনেক দুরে এখন ঢাকা তে যাওয়া সম্ভব না। তাই একটু পরামর্শ দিয়ে উপকৃত করবেন। আর অপারেশন এর আগে ঐ জায়গায় সরিষা দানার মত ছিল..... এখন কি করলে এই ফোলাটা কমবে জানাবেন.... ধন্যবাদ
2463 views